শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

যুক্তফ্রন্ট বিএনপি’র জগাখিচুড়ির ঐক্য টিকবে না : কাদের

  • আপডেট সময় : ০৪:৪৬:৫৭ অপরাহ্ণ, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তফ্রন্টের সঙ্গে বিএনপির ঐক্য আসলেই একটি জগাখিচুড়ির ঐক্য।
তিনি বলেন, ‘তাদের এই ঐক্য শেষ পর্যন্ত টিকবে বলে আমার বিশ্বাস হয় না।’
ওবায়দুল কাদের আজ সকালে পর্যটন শহর কক্সবাজারে পুষ্পদাম রেস্টুরেন্টের উদ্বোধনের পর যুক্তফ্রন্ট ও বিএনপির ঐক্য সম্পর্কে জানতে চাইলে একথা বলেন।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও আশেকউল্লা রফিক এমপি উপস্থিত ছিলেন।
‘ঢাকা-নীলফামারী ট্রেন যাত্রায় জনসমাগমে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার সড়ক যাত্রা কর্মসূচি নিয়েছে’Ñ বিএনপির এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের এই দু’টি সফরে লাখ লাখ লোকের সমাগম হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের ট্রেন ও সড়ক যাত্রায় অবিশ্বাস্য জন¯্রােত দেখে বিএনপির নেতারা হতাশা থেকে এ ধরনের আবোলতাবোল কথা বলছেন।
কাদের বলেন, আওয়ামী লীগের শক্তিকেন্দ্র হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর উন্নয়ন, অর্জন, সততা ও ব্যক্তিত্বের প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। বিদেশেও তিনি প্রশংসিত।
সেতু মন্ত্রী বলেন, দেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি আস্থাশীল। আর এ জন্য আওয়ামী লীগের সাংগঠনিক সফরে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তফ্রন্ট বিএনপি’র জগাখিচুড়ির ঐক্য টিকবে না : কাদের

আপডেট সময় : ০৪:৪৬:৫৭ অপরাহ্ণ, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮