শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ফিলিপাইনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫, নিখোঁজ ৫৯

  • আপডেট সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
  • ৮০৬ বার পড়া হয়েছে

Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2018-09-19 21:01:24Z | |

নিউজ ডেস্ক:

ফিলিপাইনে গত সপ্তাহে দুটি বড় ধরনের ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
কর্মকর্তারা বলেন, রোববার রাতে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বেনগুয়েট প্রদেশের ইতোগোন শহরের ধ্বংসস্তুপ থেকে মোট ৪৯টি লাশ উদ্ধার করা হয়েছে।
দুর্যোগ কর্মকর্তারা জানান, ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশের নাগা নগরীর একটি খনি এলাকার প্রান্তে একটি এলাকায়ও ভূমিধস হয়েছে। এতে এখনো ১৯ জন নিখোঁজ রয়েছে। কাদামাটি ও বোল্ডারে খনি শ্রমিকদের একটি বাঙ্কহাউসে চাপা পড়ে।
১৫ সেপ্টেম্বর ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজোনে সুপার টাইফুর মাংখুটের আঘাতের পর শ্রমিকরা তাদের পরিবারকে নিয়ে অস্থায়ীভাবে ওই বাঙ্কহাউসে থাকত।
গত বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে নাগাসিটিতে প্রায় ৩০টি বাড়ি ভূমিধসে চাপা পড়েছে। এতে আরো ৪০ জন নিখোঁজ হয়েছে।
উদ্ধারকর্মীরা এদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দুর্যোগ কর্মকর্তারা বলেন, গত সপ্তাহে ফিলিপাইনে টাইফুন মাংখুটের আঘাত ও দুটি বড় ধরনের ভূমিধসে প্রায় ২শ জন প্রাণ হারিয়েছে।
চলতি বছরে এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়টি মাংখুটের আঘাতে প্রায় ১৬ লাখ কৃষক ও জেলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

ফিলিপাইনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫, নিখোঁজ ৫৯

আপডেট সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮