বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

গঙ্গা ব্যারেজের পানিপ্রবাহ সুন্দরবন রক্ষায় ব্যবহার হবে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০১:৫৪ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গঙ্গা ব্যারেজ নির্মিত হলে গঙ্গা নির্ভর এলাকায় ১২৩টি আঞ্চলিক নদীতে পানি প্রবাহ অক্ষুণ্ন রাখাসহ সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষার কাজে ব্যবহারিত হবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

সংসদের শীতকালীন অধিবেশনে গতকাল রবিবার এম, আবদুল লতিফের প্রশ্নোত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের পানি সমস্যার সমাধানসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীসমূহে নব্যতা সৃষ্টি, লবণাক্ততার পরিমাণ হ্রাসকরণ, গ্রাউন্ড ওয়াটারে রিচার্জ, বিদ্যুৎ উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ প্রতিবেশ ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সরকার গঙ্গা ব্যারেজ সমীক্ষা প্রকল্প গ্রহণ ও তা সমাপ্ত করণের মাধ্যমে গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্পের প্রস্ততি শুরু করেছে। ইতোমধ্যেই প্রকল্পের ডিপিপি প্রণয়ন করা হয়েছে।

আনিসুল ইসলাম মাহমুদ আরও জানান, বাংলাদেশের প্রস্তাবিত গঙ্গা ব্যারেজের ভারতীয় অংশে প্রভাব নিরূপনের জন্য ৮ সদস্যের ভারতীয় কারিগরী দল ২৪-২৮ অক্টোবর ২০১৬ বাংলাদেশ ভ্রমণ করেন। বাংলাদেশ ও ভারতের কারিগরি দল কর্তৃক বাংলাদেশের প্রস্তাবিত গঙ্গা-পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শন ও ২৭ অক্টোবর ২০১৬ তারখের বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ী বাংলাদেশের প্রস্তাবিত পদ্মা-গঙ্গা ব্যারেজ প্রকল্প সম্পর্কিত উভয় দেশের টেকনিক্যাল সাব-গ্রুপ ইতোমধ্যে গঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও জানান, টেকনিক্যাল সাব-গ্রুপ এর কার্যপরিধির বিষয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমে উভয় দেশের সদস্যদের সাথে আলোচনা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

গঙ্গা ব্যারেজের পানিপ্রবাহ সুন্দরবন রক্ষায় ব্যবহার হবে !

আপডেট সময় : ১১:০১:৫৪ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭