সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইবিতে ঠিকাদারদের লাইসেন্স নবায়নের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের ঠিকাদার লাইসেন্স নবায়নের জন্য ঠিকাদারদের প্রতি নির্দেশনা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জুলাই ২০২৫ থেকে লাইসেন্স নবায়ন প্রক্রিয়া শুরু হবে এবং ৩১ জুলাই ২০২৫-এর মধ্যে নির্ধারিত ফি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখায় (হিসাব নম্বর-০৩) জমা দিতে হবে।

নবায়নের জন্য ঠিকাদারদের স্ব-স্ব প্রতিষ্ঠানের চলতি অর্থবছরের ট্রেড লাইসেন্স, ভ্যাট ও আয়কর (আইটি) সার্টিফিকেটের মূল কপি, লেটারহেড প্যাডে আবেদন এবং লাইসেন্স বহিতে পূর্বের স্বাক্ষরের সঙ্গে মিল রেখে স্বাক্ষর করতে বলা হয়েছে। সব কাগজপত্র জমা দেওয়ার পর অনুমোদনের ভিত্তিতে লাইসেন্স নবায়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত, সময়সীমার মধ্যে সব কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ইবিতে ঠিকাদারদের লাইসেন্স নবায়নের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় : ১০:১২:১৬ অপরাহ্ণ, সোমবার, ৩০ জুন ২০২৫