বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

মেহেরপুরে তাহের ক্লিনিকে ভুল চিকিৎসায় অপারেশন টেবিলে রোগীর মৃত্যু

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫১:০৭ অপরাহ্ণ, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৭৮ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের তাহের ক্লিনিকের মালিক আবু তাহের এর ভুল চিকিৎসায় অপারেশন টেবিলেই আব্দুল খালেক (৫০) নামের এক রোগী মারা গেছে।
বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত আব্দুল খালেক সদর উপজেলার গোভিপুর গ্রামের মৃত হারান হালসোনার ছেলে।
অভিযুক্ত ডা. আবু তাহের বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এনেসথেসিস্ট হিসেবে তার কোন প্রশিক্ষণ বা সনদ নাই। তবুও তিনি নিজেই সার্জারি ও এনেসথেসিস্ট হিসেবে কাজ করেছেন।
এ ঘটনায় নিহতের মেয়ে পারিভন খাতুন অভিযোগ করেছেন, ডা. তাহের নিজেই অজ্ঞান করা ইনজেকশন দিয়ে তার বাবাকে মেরে ফেলেছে।
নিহত আব্দুল খালেকের ভাইয়ের ছেলে জাহিদ হোসেন জানান, আব্দুল খালেক দুপুরে দা দিয়ে বাঁশ কাটছিলেন। এসময় অসাবধানবশত দায়ের কোপে বাম পা কেটে যায়। পরিবারের লোকজন তাকে প্রথমে হাসপাতালে নিলে জরুরী বিভাগে নেওয়ার আগেই তাহের ক্লিনিকের এক দালাল রোগীর লোকজনকে ফুসলিয়ে রোগীকে তাহের ক্লিনিকে নিয়ে যায়। এসময় ডা. আবু তাহের জরুরী ভাবে তাকে অপরারেশন থিয়েটারে নিয়ে যান।এসময় ডা. আবু তাহের নিজেই এনেসথেসিয়া সহ অপারেশন শুরু করেন। অপারেশন শেষে রোগীর আর জ্ঞান ফেরেনি। পরে তাকে মৃত ঘোষনা করা হয়।
ঘটনার পরপরই রোগীর স্বজনরা ক্লিনিকে আহাজারি করতে থাকে এবং ডা. আবু তাহেরের ভুল চিকিৎসাকে অভিযুক্ত করে তাঁর বিচারের দাবি করে। এসময় আশেপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ ক্লিনিক চত্বরে জমা হয়।
এদিকে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ক্লিনিকে গিয়ে লাশ উদ্ধার করেন।
তিনি জানান, প্রাথমিক ভাবে চিকিৎসক আবু তাহের নিজেই সার্জারি ও এনেসথেসিস্টের কাজ করেছেন বলে স্বীকার করেছেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপারেশন থিয়েটারে দায়িত্বরত সেবিকা রিপনা খাতুন জানান, ডা. আবু তাহের চিকিৎসক হিসেবে একাই ছিলেন। সাথে ছিলেন তিনি সহ দুইজন সেবিকা ও দুইজন আয়া এবং ম্স্তুাক নামের আরো এক ক্লিনিক স্টাফ। তিনি আরো জানান, ডা. আবু তাহের নিজেই সার্জারি ও এনেসথেসিস্টের কাজ করেছেন ।
তবে এ বিষয়ে ক্লিনিক মালিক ডা. আবু তাহেরের সাথে দেখা করতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে দেখা করেননি এমনকি মোবাইল ফোনও রিসিভ করেননি।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান বলেন, তাহের ক্লিনিকে রোগীর মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

মেহেরপুরে তাহের ক্লিনিকে ভুল চিকিৎসায় অপারেশন টেবিলে রোগীর মৃত্যু

আপডেট সময় : ১১:৫১:০৭ অপরাহ্ণ, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮