মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

এশিয়া কাপ খেলতে দুবাই যেতে পারেননি তামিম-রুবেল !

  • আপডেট সময় : ০৩:৩১:০৫ অপরাহ্ণ, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এশিয়া কাপে অংশ নিতে রবিবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট দল রওনা দিলেও দলের সঙ্গে যেতে পারেননি টাইগার ড্যাশিং ওপেনার তারকা তামিম ইকবাল এবং পেসার রুবেল হোসেন। একই সঙ্গে যেতে পারেননি দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও। ই-ভিসা যথাসময়ে না পৌঁছনোর কারণে তারা এক সাথে যেতে পারেননি বলে বিবিসি সূত্রে জানা গেছে।

বিসিবি অবশ্য জানিয়েছে, বড় কোনো জটিলতা নেই। আজ সোমবার অথবা আগামীকালের মধ্যে চলে আসবে ভিসা। এরপরই দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন তিনজন।

এদিকে, এশিয়া কাপে থাকলেও রবিবার মাশরাফিদের সঙ্গে দুবাই যাননি সাকিব আল হাসান। স্ত্রী-কন্যাকে সঙ্গ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসান সরাসরি গিয়ে দুবাইতে যোগ দেবেন দলের সঙ্গে। তবে ওয়েস্ট ইন্ডিজে সিপিএল খেলা মাহমুদউল্লাহ রিয়াদ আগেই দেশে ফিরেছিলেন। এবং দলের সঙ্গী হয়ে তিনি দুবাই গেছেন।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৫ সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়া কাপের। দুই গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে ৬টি দল। বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং।

সূত্র:  বিডি প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা

এশিয়া কাপ খেলতে দুবাই যেতে পারেননি তামিম-রুবেল !

আপডেট সময় : ০৩:৩১:০৫ অপরাহ্ণ, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮