শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

কোটচাঁদপুরে ১’শ ৪ বোতল ফেন্সিডিলসহ আলমসাধু উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:৫০:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ঝিনাইদহের কোটচাঁদপুরে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১’শ ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। গতকাল রবিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর মাঠপাড়া বাজারের চৌরাস্তা মোড় থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় পুলিশ মাদক ব্যবসার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে না পারলেও মাদক চালানে ব্যবহৃত একটি আলমসাধু গাড়ি জব্দ করে। এ ব্যাপারে এজহারভুক্ত এক আসামীসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) সৈয়দ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বলুহর রামচন্দ্রপুর এলাকা দিয়ে আলমসাধু গাড়িতে বহন করে ফেন্সিডিল পাঁচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অবস্থান করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা আলমসাধু গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশী করে ১’শ ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা ফেন্সিডিল উদ্ধারের ঘটনা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ৩(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

কোটচাঁদপুরে ১’শ ৪ বোতল ফেন্সিডিলসহ আলমসাধু উদ্ধার

আপডেট সময় : ০৯:৫০:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮