মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

৩ যুবক আটক : ৪ তাজা বোমা উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:৪৪:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৭৭ বার পড়া হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযান

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বোমাসহ মাতাল তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দু’জন পালালেও আটককৃতদের কাছ থেকে ৪টি তাজা বোমা উদ্ধার করে অভিযানকারী দল। এ ঘটনায় দু’জনকে পলাতকসহ ৬/৭জনকে অজ্ঞাতনামা আসামী করে আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। ইজিবাইক চালক জড়িত না থাকায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। নাশকতামূলক কর্মকা- ঘটানোর উদ্দেশ্যে বোমাগুলো বহন করছিলো বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে শহররের জিনতলা মল্লিকপাড়ার মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল- জিনতলা মল্লিকপাড়ার আলোচিত ভূলু মার্ডারসহ ৪টি মামলার আসামী শাওন (২৫) ও একই এলাকার লেবু (৩৭) ও মাস্টারপাড়ার মিঠুন (২০)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ বিশ্বাস ও এএসআই আসাদুজ্জামান, রাজিবুলসহ সঙ্গীয় ফোর্স শহরের জিনতলা মল্লিকপাড়া মসজিদের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি চলন্ত ইজিবাইকের গতিরোধ করে ইজিবাইক চালকসহ ৪ জনকে আটক করেন। আটককৃতরা হল- আলোচিত ভূলু মার্ডারসহ একাধিক মামলার আসামী জিনতলা মল্লিক পাড়ার আব্দুস ছালামের ছেলে শাওন ও একই এলাকার মহির উদ্দীনের ছেলে লেবুসহ মাস্টার পাড়ার বকুলের ছেলে মিঠুন। এসময় আটককৃতদের কাছে বাজার করা ব্যাগ থেকে লাল টেপে মোড়ানো ৪টি তাজা বোমা উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃতদের সদর থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসময় আটককৃতদের সাথে ইজিবাইক চালক ইসলামপাড়ার চাঁদ আলীর ছেলে আলমগীরের সাথে সংশ্লিষ্টতা না থাকার কারণে তাকে ছেড়ে দেয় পুলিশ। পরে ডিবি এসআই আশরাফ বিশ্বাস বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। আজ তাদেরকে রিমান্ডের আবেদন পূর্বক আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
ইজিবাইক চালক ইসলামপাড়ার আলমগীর বলে, রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পথে ইসলামপাড়ার উদ্দেশ্যে রওনা দিলে নিচের বাজার থেকে আসা ৫ জনের একদল মাতাল যুবক জোর করে আমার ইজিবাইকে ওঠে। পরে আমাকে জিনতলাপাড়ার দিকে যেতে বলে। আমি যেতে না চাইলে এক প্রকার ভয় দেখিয়ে নিয়ে যায় তারা। জ্বিনতলা মসজিদের কাছে পৌঁছালে ডিবি পুলিশ আমার গাড়ি আটকালে দু’জন পালিয়ে যায়। বাকিদের কাছ থেকে বোমাগুলো উদ্ধার করে পুলিশ।
বোমাসহ তিন যুবক আটকের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ বিশ্বাসের সাথে কথা হলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি তাজা বোমাসহ তাদেরকে আটক করা হয়। নাশকতামূলক কর্মকা- করার জন্যই তারা এই বোমাগুলো বহন করছিলো বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

৩ যুবক আটক : ৪ তাজা বোমা উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৪:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮