মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ভিয়েতনামের রাজধানীতে ভারত মহাসাগর বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু !

  • আপডেট সময় : ১১:৪৩:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে সোমবার ভারত মহাসাগর বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। এতে ৪৩টি দেশ ও অঞ্চল থেকে ২৮০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
এই তৃতীয় ভারত মহাসাগর বিষয়ক সম্মেলনের প্রতিপাদ্য হলো- ‘বিল্ডিং রিজিওনাল আর্কিটেকচার’। খবর সিনহুয়া’র।
সোমবার সন্ধ্যায় এর উদ্বোধনী অধিবেশনে শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল উইকরেমেসিংহে, নেপালের উপপ্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী উপেন্দ্র যাদব, ভিয়েতনামের ডেপুটি প্রধানমন্ত্রী ফাম বিন মিন, ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ ও সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান আন্তর্জাতকি আইনের সঙ্গে সঙ্গতি রেখে আঞ্চলিক কাঠামো নির্মাণে তাদের মত বিনিময় করেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে বিশিষ্ট ৪৭ বক্তা ও অন্যান্য প্রতিনিধিরা নয়টি অধিবেশনে যোগ দেবেন।
সম্মেলনে মূলত ভারত মহাসাগর অঞ্চলের অর্থনীতি, বাণিজ্য ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে। পারস্পারিক আস্থা, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল, সমুদ্রের বিভিন্ন বিরোধপূর্ণ বিষয়ের শান্তিপূর্ণ সমাধান এবং বিভিন্ন হুমকির বিষয় নিয়ে সম্মেলেনের আলোচনায় স্থান পাবে।
২০১৬ ও ২০১৭ সালে যথাক্রমে সিঙ্গাপুর ও শ্রীলংকায় আগের দুটি সম্মেলন অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

ভিয়েতনামের রাজধানীতে ভারত মহাসাগর বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু !

আপডেট সময় : ১১:৪৩:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮