রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

যুক্তরাষ্ট্রের ওপর হামলার প্রশিক্ষণ দিচ্ছে চীন !

  • আপডেট সময় : ০৪:২৭:০২ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাম্প্রতিক বছরগুলোতে চীন তার বোমারু বিমানের বহর বৃদ্ধি করছে। এসব বোমারু বিমানকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর সম্ভাব্য হামলার প্রশিক্ষণ দিচ্ছে বেইজিং। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

চীন সম্পর্কে এই সামরিক মূল্যায়ণ প্রতিবেদন এমন সময় প্রকাশ করলো যুক্তরাষ্ট্র যখন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা চলছে। পেন্টাগনের হিসেবে ২০১৭ সালে চীনের সামরিক বাজেট ১৯০ বিলিয়ন মার্কিন ডলার ছাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত তিন বছরে পিএলএ অব্যাহতভাবে পানির ওপর দিয়ে বোমারু বিমানের অভিযান পরিচালনার গন্ডি বাড়িয়ে যাচ্ছে, জটিল উপকূলীয় অঞ্চলের অভিজ্ঞতা অর্জন করেছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর সম্ভাব্য হামলার প্রশিক্ষণ দিচ্ছে।’ চীনের পিপলস লিবারেশন আর্মিকে সংক্ষেপে পিএলএ বলা হয়।

এতে বলা হয়েছে, ‘চীন স্টিলথ’, পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানের উন্নয়ন করছে যেগুলো আগামী ১০ বছরের মধ্যে অপারেশনে আসতে পারে।’

পেন্টাগন বলেছে, জিবুতিতে চীন তার প্রথম বিদেশি ঘাঁটি প্রতিষ্ঠা করেছে এবং পাকিস্তানের মতো যে দেশগুলোর সঙ্গে এর দীর্ঘমেয়াদি বন্ধুত্ব সম্পর্ক এবং একই কৌশলগত স্বার্থ রয়েছে সে দেশগুলোতে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার চেষ্টা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

যুক্তরাষ্ট্রের ওপর হামলার প্রশিক্ষণ দিচ্ছে চীন !

আপডেট সময় : ০৪:২৭:০২ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮