শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জীবননগর হাসাদাহ বাজারে গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪৫:৪২ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ আগস্ট ২০১৮
  • ৭৬৩ বার পড়া হয়েছে

পূর্বাশা পরিবহন থেকে ফেনসিডিল উদ্ধার : ইমরান আটক
নিউজ ডেস্ক: জীবননগর উপজেলার হাসাদাহ কাটাপোল গ্রামের ইমরান (২৪) নামে একজনকে বস্তা ভর্তি ফেনসিডিলসহ আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পূর্বাশা পরিবহনের বক্স তল্লাশি করে সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১শ’ ৯২ বোতল ফেনসিলি উদ্ধার করে অভিযানকারি দল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ গতকালই ইমরানকে আদালতে সোপর্দ করা হয়। গত শনিবার দিনগত (রবিবার) ভোর সাড়ে ৫ টার দিকে হাসাদাহ বাজারে জীবননগর থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ, এএসআই আসাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স জীবননগর উপজেলার হাসাদাহ বাজার জীবননগর কালীগঞ্জ সড়কে জনৈক ব্যক্তির তিন তলা বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জীবননগর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনে তল্লাশি চালায়। তল্লাশির সময় হাসাদাহ কাটাপোল গ্রামের আমির হোসেনের ছেলে ইমরানকে আটক করা হয়। এসময় উক্ত পরিবহনের মালামাল রাখার বক্সে আটককৃত আসামীর দেখানো সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১শ’৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারি দল। পরে আটককৃত আসামীসহ উদ্ধারকৃত ফেনসিডিল ডিবি কার্যালয়ে নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়। একইসাথে গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে, পূর্বাশা পরিবহনের বক্স তল্লাশি করে সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১শ’ ৯২ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় স্থানীয় অনেককে বলতে শোনা যায়- চিহিৃত অনেক মাদকব্যবসায়ী পূর্বাশা পরিবহনকে মাদক সরবরাহের নিরাপদ বাহন হিসেবে ব্যবহার করে থাকে। পূর্বাশা পরিবহন কর্তৃপক্ষ যদি আরো সচেতন হয়, তাহলে মাদক সরবরাহের সুযোগ পাবে না মাদককারবারিরা বলে সচেতন মহল জানায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

জীবননগর হাসাদাহ বাজারে গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান

আপডেট সময় : ০৮:৪৫:৪২ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ আগস্ট ২০১৮