মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

মোমিনুলের বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে জিতলো বাংলাদেশ ‘এ’ দল !

  • আপডেট সময় : ০১:০২:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অধিনায়ক মোমিনুল হকের বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে আয়ারল্যান্ড সফরের চতুর্থ ম্যাচে জয়ের স্বাদ পেল বাংলাদেশ ‘এ’ দল। গতরাতে সফরের চতুর্থ ওয়ানডে ম্যাচে মোমিনুলের ১৩৩ বলে ১৮২ রানের কল্যাণে বাংলাদেশ ৮৫ রানে হারায় আয়ারল্যান্ড ‘এ’ দলকে। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল।
ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মোমিনুল। ব্যাট হাতে নেমেই নিজের দক্ষতা দেখান মোমিনুল। শেষ পর্যন্ত ২৭টি চার ও ৬টি ছক্কায় ১৮২ রান করেন তিনি। বাংলাদেশের ইনিংসের ৫ ওভার বাকি থাকতে আউট হন তিনি। উইকেটে থাকলে ডাবল-সেঞ্চুরিও পেয়ে যেতে পারতেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তারপরও দেশের বাইরে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়াড়ের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
মোমিনুলের সাথে মোহাম্মদ মিথুন ৫১ বলে ৮৬ ও ওপেনার জাকির হোসেন ৯৩ বলে ৭৯ রানের ইনিংস খেলেন। ফলে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৮৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
জবাবে ২৩ বল বাকি থাকতেই ৩০১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড ‘এ’ দল। দলের পক্ষে অ্যান্ড্রু বালবির্নি ১০৬, সিমি ৫৩ ও জেমস ৪৩ রান করেন।
ফজলে মাহমুুদ ৪৭ রানে ও খালেদ ৭৩ রানে ৩টি করে উইকেট নেন। এছাড়া সাইফউদ্দিন-শরিফুল ২টি করে উইকেট নেন।
আগামীকাল ক্লোনটার্ফে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

মোমিনুলের বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে জিতলো বাংলাদেশ ‘এ’ দল !

আপডেট সময় : ০১:০২:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮