শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

উ. কোরিয়া যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ শিগগির ফিরিয়ে দেবে !

  • আপডেট সময় : ০৮:৫৪:২০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কোরিয় যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের দেহাবশেষ শিগগির যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দেবে উ. কোরিয়া। উ. কোরিয় নেতা কিম জং উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে সম্মত হয়ে ওই সব দেহাবশেষ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছেন। দ. কোরিয়ার বার্তা সংস্থা ইউনহ্যাপ-এর খবরের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি এ কথা জানায়।
গত মাসে সিঙ্গাপুরে তাদের ঐতিহাসিক শীর্ষ বৈঠকে ১৯৫০ থেকে ৫৩ সাল পর্যন্ত চলা কোরিয় যুদ্ধে নিহত মার্কিন সৈনিকদের দেহাবশেষ ফিরিয়ে দেয়ার ব্যাপারে কিম ও ট্রাম্পের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এক কুটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইয়েনহ্যাপের খবরে বলা হয়, ৬৫ বছর আগে এক অস্ত্র বিরতি চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে ওই যুদ্ধের অবসান ঘটে। শুক্রবার ৬৫ বছর পূর্তির এই দিনে প্রথমবারের মতো ওই সৈন্যদের দেহাবশেষ প্রত্যার্পণ করা হবে। এতে আরো বলা হয়, হাওয়াই-এর এক ফরেনসিক ল্যাব-এ প্রেরণের আগে
সিউলের দক্ষিণে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওশান এয়ার বেজ নর্থ কামলা বিমান বন্দর থেকে ওই সব দেহাবশেষ বিমানে তোলা হবে।
যুক্তরাষ্ট্রের এক সামরিক মুখপাত্র এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, খুব শিগগির তাদের স্বদেশে ফিরিয়ে আনা হবে। তবে প্রথম দফায় ৫০-৫৫ সৈনিকের দেহাবশেষগুলো যে ২৭ জুলাই প্রত্যার্পণ করা হবে এই মর্মে গণ মাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে তিনি কিছু বলেননি।
পেন্টাগণের সূত্রে জানা গেছে, কোরিয় যুদ্ধে ৩৫ হাজার আমেরিকান সেনা নিহত হন। কেবলমাত্র উত্তর কোরিয়ায়ই ৫৩০০ জনসহ নিহত সৈন্যদের মধ্যে এখনো ৭,৭০০ জন নিখোঁজ রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

উ. কোরিয়া যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ শিগগির ফিরিয়ে দেবে !

আপডেট সময় : ০৮:৫৪:২০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮