মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

এই সুন্দরী না থাকায় বিপর্যস্ত দেশ! তুঙ্গে জল্পনা !

  • আপডেট সময় : ১১:১৭:৩০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বকাপ শুরু হতেই একটি মিম চালু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ‘ধন্যি মেয়ে’-র জহর রায়ের চরিত্রটির মুখে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের মুখ বসানো। সঙ্গে সেই বিখ্যাত সংলাপ ‘শিল্ড আমি গাঁয়ের বাইরে যেতে দেব না।’ প্রথম ম্যাচেই ৫ গোলে রাশিয়া জেতার পর থেকেই এই মিম ভাইরাল হতে শুরু করে।

জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগালর বিদায়ের পরে অনেকেই বলতে শুরু করেছিলেন রাশিয়াই হতে চলেছে এবারের চ্যাম্পিয়ন। সেকথা অবশ্য সত্যি হয়নি। ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালের হারের সঙ্গে সঙ্গেই ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল তাদের। কেন হারতে হল রাশিয়াকে? নানা মুনির নানা মত। সব মত মোটেই খেলার সঙ্গে সম্পৃক্ত নয়। এমন মতও উঠে এসেছে এক সুন্দরী সমর্থকের অনুপস্থিতির জন্যই নাকি রাশিয়াকে হারতে হয়েছে।

কে এই ‘লাকি চার্ম’? টিভিতে খেলা দেখার সময়ে আপনিও তাঁকে দেখেছেন। ক্যামেরা সব ম্যাচেই তাঁকে দেখিয়েছে। তিনি নাতালিয়া নেমচিনোভা। লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের গ্যালারিতে লাল-সাদা টপে সকলের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছিলেন তিনি।

তার পর থেকেই তাঁকে নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে যায়। এমনও রটে যায় তিনি নাকি নীল ছবির নায়িকা। পরে অবশ্য জানা যায়, এই অভিযোগ সত্যি নয়। উলটে এমন অভিযোগের ধাক্কায় ভেঙে পড়েন নাতালিয়া।

২০০৭ সালে ‘মিস মস্কো’ হয়েছিলেন নাতালিয়া। ২০১৬ সালের ইউরো কাপেও ফ্রান্সে গিয়েছিলেন তিনি রাশিয়াকে সমর্থন করতে। আর এবার তো দল ঘরের মাঠেই খেলছে বিশ্বকাপে। নাতালিয়াও ছিলেন গ্যালারিতে।

কিন্তু শনিবারে নাতালিয়াকে দেখা যায়নি। অন্তত ক্যামেরা তাঁকে ধরেনি। আর তাই উঠে এসেছে মত। কেবল ওই সুন্দরী ‘লাকি চার্ম’-এর অনুপস্থিতিতেই নাকি হারতে হল আফিনকিভদের দলকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা

এই সুন্দরী না থাকায় বিপর্যস্ত দেশ! তুঙ্গে জল্পনা !

আপডেট সময় : ১১:১৭:৩০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮