মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

অবসরের ঘোষণা দিলেন ইগনাশেভিচ !

  • আপডেট সময় : ০৬:১২:৫৮ অপরাহ্ণ, সোমবার, ৯ জুলাই ২০১৮
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফুটবলকে বিদায় বললেন রাশিয়ার ডিফেন্ডার সের্গেই ইগনাশেভিচ। দেশের মাটিতে অনুষ্ঠিত ২১তম ফুটবল বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল থেকে বিদায় নেয় রাশিয়ার। দলের বিদায়ের পরই ফুটবলকে বিদায় বলে দেন ইগনাশেভিচ। রাশিয়ার হয়ে রেকর্ড সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তিনি। ১২৭ ম্যাচে ৮ গোল করেছেন এই ডিফেন্ডার। ২০০২ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলছেন ইগনাশেভিচ।
নিজের অবসর নিয়ে ইগনাশেভিচ বলেন, ‘গর্ব নিয়েই জাতীয় দলকে বিদায় বলছি। কারন দেশের মাটিতে দেশের হয়ে বিশ্বকাপ খেলতে পেরেছি আমি। দেশের সেরা দলটিনিয়েই আমরা মাঠে নেমেছি। প্রত্যাশার চেয়ে ভালো পারফরমেন্স করেছি। তবে দুর্ভাগ্য আমাদের, শেষ আটেই নিজের যাত্রা থামিয়ে দিতে হলো। এখন আমার নিজের যাত্রা থামিয়ে দেয়ার সময়। আমার মতে, এটিই সবচেয়ে ভালো মূর্হুত। দেশের মাটিতে বিশ্বকাপ না থাকলে আরও আগেই ফুটবলকে বিদায় বলতাম।’
খেলোয়াড়ী জীবনের ইতি টেনে ভবিষ্যতে কোচ হবার লক্ষ্য স্থির করেছেন ৩৮ বছর বয়সী ইগনাশেভিচ। তিনি বলেন, ‘খেলোয়াড়ী জীবন শেষ করলাম। এবার সামনে নতুন লক্ষ্য স্থির করেছি। কোচ হিসেবে নিজেকে প্রমান করতে চাই। এজন্য এখানেও আমাকে ঘাম ঝড়াতে হবে। সেটি করার জন্য আমি প্রস্তুত।’
চলতি বিশ্বকাপে রাশিয়ার হয়ে সবগুলো ম্যাচই খেলেছেন ইগনাশেভিচ। তার উপর আস্থা ছিলো টিম ম্যানেজমেন্টের। সেই আস্থার প্রতিদান দিতে পেরেছেন বলে মনে করেন তিনি, ‘দেশের হয়ে খেলাটা সবসময়ই গর্বের। আমিও গর্বিত। বিশ্বকাপের মত আসরে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। তবে আমার স্বপ্ন আরও বড় ছিলো। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। আমার উপর আস্থা রাখার জন্য দল ও ফেডারেশনের সকলকে ধন্যবাদ।’
জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলকেও বিদায় জানিয়েছেন ইগনাশেভিচ। ২০০৩ সাল থেকে রাশিয়ার ঘরোয়া ক্লাব সিএসকেএ মস্কোর হয়ে খেলছেন। অবসরের আগ পর্যন্ত ৩৮০ ম্যাচে ৩৫ গোল করেন তিনি। রাশিয়ান লিগের সিএসকেএ মস্কোর হয়ে ছয়টি শিরোপা জিতেন ইগনাশেভিচ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা

অবসরের ঘোষণা দিলেন ইগনাশেভিচ !

আপডেট সময় : ০৬:১২:৫৮ অপরাহ্ণ, সোমবার, ৯ জুলাই ২০১৮