মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচে কার পক্ষে পরিসংখ্যান?

  • আপডেট সময় : ১২:৫৯:৩৪ অপরাহ্ণ, শনিবার, ৩০ জুন ২০১৮
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলা শেষে করে এরইমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে সেরা ১৬টি দল। রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-আর্জেন্টিনা। আসরের অন্যতম শক্তিশালী এই দু’টি দলের ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাে অপেক্ষা রাখে না। এ নিয়ে সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক-আলোচনারও শেষ নেই। তবে উত্তেজনাপূর্ণ এই ম্যাচের আগে কী বলছে পরিসংখ্যান?

এক্ষেত্রে আর্জেন্টিনার পক্ষই নিয়েছে পরিসংখ্যান। এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল, আর্জেন্টিনা জিতেছে ছয়বার, তিনবার ড্র এবং দু’টি ম্যাচে ফ্রান্স জিতেছে। শুধু তাই নয়, কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে এখনো জিততে পারেনি ফ্রান্স। যে দুটি ম্যাচ জিতেছে ফ্রান্স, দু’টিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

১৯৩০ সালের বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয়েছিল ফ্রান্স-আর্জেন্টিনা। সেবার আর্জেন্টিনা ১-০ গোলে জিতেছিল। ৩৫ বছর পর ১৯৬৫ সালে আবার দুই দল মুখোমুখি হয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে, সোবার অবশ্য গোলশূন্য ড্র হয়েছিল। এরপর ১৯৭১ সালের এক প্রীতি ম্যাচে ৪-৩ গোলে জেতে ফ্রান্স। একই বছর দ্বিতীয় ম্যাচে দুই দলের লড়াইয়ে অবশ্য আর্জেন্টিনা ২-০ গোলে জিতেছিল।

এছাড়া ১৯৭২ সালে ড্র, ১৯৭৪ সালে আর্জেন্টিনার জয়, ১৯৭৭ সালে ড্র এবং ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা জিতেছে। এছাড়া ১৯৮৬ সালে ফ্রান্স জিতেছে এবং ২০০৭ ও ২০০৯ সালে জিতেছে আর্জেন্টিনা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা

ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচে কার পক্ষে পরিসংখ্যান?

আপডেট সময় : ১২:৫৯:৩৪ অপরাহ্ণ, শনিবার, ৩০ জুন ২০১৮