মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আগামী পহেলা বৈশাখ হবে আরও বেশি আড়ম্বরপূর্ণ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৮:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আগামী পহেলা বৈশাখ হবে আরও বেশি আড়ম্বরপূর্ণ। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার আয়োজন কেবল শহরে সীমাবদ্ধ না রেখে গ্রামে-গঞ্জেও ছড়িয়ে দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ‘

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুল তলায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা জাতীয় ঐহিত্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত। এই স্বীকৃতি উদযাপন করতে আগামী পহেলা বৈশাখ হবে আরও আড়ম্বরপূর্ণ। আরও বেশি বৈচিত্রময়। আরও বেশি সুন্দর। যাতে সারা দেশের মানুষ এই ঐতিহ্যের অংশ হতে পারে সেজন্য গ্রামে-গঞ্জে এই শোভাযাত্রা আয়োজনের পরিকল্পনাও সরকারের রয়েছে। এব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন।

‘পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা’ বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় এ অর্জনকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করার অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং চারুকলা অনুষদ এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক শেখ আফজাল হোসেন এবং মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রথম উদ্যোক্তাদের একজন শহীদ আহমেদ মিফু।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

আগামী পহেলা বৈশাখ হবে আরও বেশি আড়ম্বরপূর্ণ !

আপডেট সময় : ১১:৫৮:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭