বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

বাগেরহাটে টমেটোর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫৫:৫২ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
  • ৮৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাগেরহাটে টমেটোর বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। মৎস্য ঘেরের বেড়ি বাঁধের ওপর এবার তিন প্রকার টমেটোর চাষ হয়েছে। এতে চাষিরা প্রায় ২৬ হাজার মেট্রিক টন টমেটো উৎপাদন করতে সক্ষম হয়েছেন ।
লাভলী, হাইটপ ও বিজলি এই তিন নামের  হাইব্রিড জাতের টমেটোর চাষ করে চাষিরা এই সফলতার মুখ দেখেছেন।

অবশ্য এবার আবহাওয়া অনুকূল থাকায় বাগেরহাটে শীতকালীন অন্যান্য সবজির উৎপাদনও ভাল হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও ৩২৬ হেক্টর বেশি জমিতে শীতকালীন ফসল উৎপাদন হয়েছে বলে কৃষি বিভাগ সূত্র জানিয়েছে। নিচে পানিতে মাছ চাষ, উপরে বেড়িবাঁধে টমেটো ও অন্যান্য সবজির চাষ এখন বাগেরহাটে জনপ্রিয়। যা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্নস্থানেও যাচ্ছে।

কৃষিবিভাগ জানায়, বাগেরহাটের চিতলমারী, কচুয়া ও মোল্লাহাট উপজেলায় মৎস্য ঘেরের বেড়িবাঁধের ওপর এবার ১০৮০ হেক্টর জমিতে টমেটো উৎপাদন হয়েছে। এখানে লক্ষ্যমাত্রা ছিল মাত্র ৬৫৪ হেক্টর। কৃষি বিভাগের আধুনিক প্রযুক্তিতে কৃষকদের প্রশিক্ষণ ও কৃষিবিভাগের বিশেষ নজরদারিতে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আর টমেটোরও বাম্পার ফলন হয়েছে।

এ জেলায় টমেটোর সবচেয়ে ভাল ফলন হয়েছে চিতলমারীতে। এই হাটের দিনে চিতলমারী বাজারে কৃষকরা নৌকা ও ভ্যান বোঝাই করে তাদের উৎপাদিত টমেটো নিয়ে আসেন। এদিন মন প্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা দরে টমেটো বিক্রি হয়েছে। বাজার দর একটু কম হলেও কৃষকরা তারপরও খুশি।

চিতলমারী উপজেলার টমেটো চাষি সুমান্তÍ বাড়ৈ জানান, এ বছর ঘেরের পাড়ে বেড়িবাধে লাভলী, হাইটপ ও বিজলি নামের  তিন জাতের টমেটো চাষ করেছেন তিনি। উৎপাদনও অনেক ভালো হয়েছে। মৌসুম শুরুতে মন প্রতি দেড় থেকে দুই হাজার টাকা বিক্রি করেছেন। তবে এখন দাম ৩০০ থেকে ৩৫০ টাকা।

অপরুপ দাস নামের অপর এক চাষি জানান, টমেটো পাকার সঙ্গে সঙ্গে বাজারে নিয়ে আসতে হয়। কাঁচামাল ঘরে রাখা যায় না। তাই ব্যবসায়ীদের কাছে অনেকটা জিম্মি চাষিরা। তিনি দাবি করেন চিতলমারীতে সবজি সংরক্ষণের জন্য সরকারীভাবে হিমাগারের ব্যবস্থা করলে চাষিরা তাদের ফসলের ভালো দাম পেতেন।

ব্যবসায়ীরা বলছেন, চিতলমারী একটি কৃষিপ্রধান উপজেলা। এই উপজেলায় সব মৌসুমেই সবজির ভাল উৎপাদন হয়ে থাকে। সবজি সংরক্ষণের জন্য হিমাগার প্রয়োজন। এছাড়া পদ্মা সেতু চালু হলে অল্প সময়ে জেলার সবজি দেশব্যাপী দ্রুত সরবরাহ করা সহ বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।

বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফতাব উদ্দিন জানান, বাগেরহাটের মৎস্য ঘেরের বেড়িবাঁধের উপর শীতকালীন ফসলের বাম্পার ফলন হয়েছে। যা লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। আর এটা সম্ভব হয়েছে কৃষি বিভাগের আধুনিক প্রযুক্তি, কৃষকদের প্রশিক্ষণ ও কৃষিবিভাগের বিশেষ নজরদারির জন্যই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

বাগেরহাটে টমেটোর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে !

আপডেট সময় : ০৬:৫৫:৫২ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭