বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ঝিনাইদহে বিএডিসির হাইব্রিড রাইস-২ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:২০:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
  • ৮৪৪ বার পড়া হয়েছে

OLYMPUS DIGITAL CAMERA

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে চলতি রোপা আমন মৌসুমে আবাদকৃত বিএডিসি হাইব্রিড রাইস-২ প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কণ্যাদহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উইন অল হাইটেক সীড কোম্পানী বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনার ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মাঠ দিবসের আয়োজন করে। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক চন্ডী দাস কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি (বীজ ও উদ্যান)র সদস্য পরিচালক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মাহমুদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন অল হাইটেক সীড কোম্পানী বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. এস বি নাসিম, বিএডিসির সহকারী মহা-ব্যবস্থাপক মাহাবুবুর রহমান, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শংকর কুমার মজুমদার, বিএডিসি যশোর অঞ্চলের যুগ্ম-পরিচালক প্রকাশ কান্তি মন্ডল, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সম্পাদক ফয়সাল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী। মাঠ দিবসে ওই এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, হাইব্রিড রাইস-২ জাতটি রোপা আমান মৌসুমে সরকার অনুমোদিত একটি অনন্য হাইব্রিড ধানের জাত। বীজ তলায় চারা উৎপাদনের জন্য বীজ বপনের মাত্র ১০৫ থেকে ১০৭ দিনের মধ্যে ধান পাকে। এছাড়াও ৮০ থেকে ৮৫ দিনের মধ্যে এই ধান ঘরে তোলা যায়। এ জাতের রোগ ও পোকামাকড়ের আক্রমন কম বলে কৃষকদের অবহিত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ঝিনাইদহে বিএডিসির হাইব্রিড রাইস-২ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২০:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭