মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় বিএনপি’র ১৯ নেতাকর্মী কারাগারে

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৪৩:০১ অপরাহ্ণ, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৭৬১ বার পড়া হয়েছে

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যা মামলায় বিএনপি’র ১৯ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ আদেশ দেন।মামলার নথিপত্র গোপন রেখে লক্ষ্মীপুর জেলা জজ আদালতে ওই আসামীদের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এ হত্যা মামলার আসামী রায়পুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজু, বিএনপি নেতা বাচ্চুসহ ১৯ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছে। আদালত সুত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে স্থানীয় যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের মা রানী বেগম বাদী হয়ে ৪০ জনকে আসামী করে থানায় মামলা করে। পরে পুলিশ তদন্ত করে ৩৯জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। ২০১২ সালের ২২ অক্টোবর হাইকোর্ট থেকে ২ মাসের জামিন পান আসামীরা। ২০১৩ সালের ১৭ জানুয়ারী নিন্ম আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে। ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারী হাইকোর্ট থেকে পূনরায় ৬ মাসের জামিন পান তারা। পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় হাইকোর্ট ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারী তাদের জামিন নামঞ্জুর করেন। পরে সুপ্রিম কোর্টে আপীল করলে একই আদেশ বহাল রাখে আদালত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় বিএনপি’র ১৯ নেতাকর্মী কারাগারে

আপডেট সময় : ০৬:৪৩:০১ অপরাহ্ণ, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭