বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

কক্সবাজারের সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:৪৩:২৪ অপরাহ্ণ, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭
  • ৭৬৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ  দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কক্সবাজারের রামু প্রতিনিধি দিদারুল আলম জিসানের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব চত্বরে ঝিনাইদহে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, একুশে টিভি ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এ টিভির প্রতিনিধি ফয়সাল আহমেদ, সাবেক সভাপতি, এন.টিভি ও দৈনিক যুগান্তরের মিজানুর রহমান, দৈনিক কালের কন্ঠের এম. সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের নিজাম জোয়ারদার বাবলূ, স্থানিয় দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, মাথাভাঙ্গা প্রত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারিক, ইউএনবি’র প্রতিনিধি মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু প্রমুখ। বক্তারা বলেন, জিসানের উপর হামলাকরীদের সাথে তার কোন ব্যক্তিগত শত্রুতা ছিলনা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জের ধরে তার উপর বর্বরোচিত হামলা করা হয়েছে। নৃশংস ভাবে তার চোখ তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সে ক্ষত নিয়ে এখন সে হাসপাতালে চিকিৎসাধীন। এটা সমগ্র সাংবাদিক সমাজের উপর হামলা। আমরা সকল সাংবাদিকের উপর হামলা নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। বক্তারা জিসানের উপর হামলাকরীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে বলেন, অন্যথায় সারা দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

কক্সবাজারের সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪৩:২৪ অপরাহ্ণ, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭