শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বিস্ময়কর ল্যাপটপ, বিস্ময়কর চুরি !

  • আপডেট সময় : ০১:১৭:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭
  • ৮৫১ বার পড়া হয়েছে

প্রযুক্তি বিশ্বে বর্তমানে এক স্ক্রিনের ল্যাপটপ বিদ্যামান। কিন্তু লাস ভেগাসে অনুষ্ঠিত এবারের সিইএস মেলায় বিশ্বখ্যাত গেমিং ডিভাইস নির্মাতা ‘রেজার’ প্রযুক্তি বিশ্বকে চমকে দেয় তিন স্ক্রিন সম্পন্ন ল্যাপটপের প্রটোটাইপ প্রদর্শন করে।

প্রায় ৪০০০ প্রদর্শক এবারের সিইএস মেলায় তাদের নতুন ও আসন্ন প্রযুক্তিপণ্য কিংবা সেবা উপস্থাপন করেছে। এর মধ্যে গেমারদের নজর কেড়েছে তিন স্ক্রিনের আসন্ন গেমিং ল্যাপটপ। প্রদর্শনীতে রেজার তাদের ভ্যালেরি প্রজেক্টের তিন স্ক্রিন বিশিষ্ট দুইটি গেমিং ল্যাপটপের প্রোটোটাইপ প্রদর্শন করে।

ব্যতিক্রমী এই ল্যাপটপের মূল স্ক্রিনের সঙ্গে দুই পাশে দুটি স্ক্রিন স্লাইড আকারে বের হবে। প্রতিটি স্ক্রিন ১৭ ইঞ্চি মাপের। এটি তিনটি ৪কে ডিসপ্লে বিশিষ্ট বিশ্বের প্রথম পোর্টেবল ল্যাপটপ।

কিন্তু বিস্ময়কর ঘটনা হচ্ছে, রেজারের বিস্ময়কর তিন স্ক্রিনের ল্যাপটপের প্রোটোটাইপ দুইটি সিইএস এর শেষ দিনে বিস্ময়করভাবে চুরি গেছে।

রেজারের সহ-প্রতিষ্ঠাতা, সিইও এবং ক্রিয়েটিভ ডিরেক্টর মিন-লিয়াং তান তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে চুরি যাওয়ার তথ্য জানিয়েছেন। তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘আমাদের টিম এই ডিভাইসের উন্নয়ন ও বাস্তবায়নে কয়েকমাস ধরে কাজ করেছে।’

তিনি এই চুরিকে করপোরেট গুপ্তচর বৃত্তি বলে সন্দেহ করেন। তিনি বলেন, ‘এটা সুস্পষ্টভাবে প্রতারণা, তবে এ প্রতারণা ভ্যালেরি প্রজেক্টের কিছুই করতে পারবে না।’

এ চুরির সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ, শাস্তি প্রদান ও গ্রেফতারের বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে পারলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২৫ হাজার ডলার পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে সিইএসের আয়োজকরা বলেন, ‘আমাদের প্রদর্শকদের, অংশগ্রহণকারীদের এবং তাদের পণ্য ও উপকরণ নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়। এত নিরাপত্তা ক্যামেরা ও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চুরি যাওয়ার ঘটনাটি সত্যিই অবাক করা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

বিস্ময়কর ল্যাপটপ, বিস্ময়কর চুরি !

আপডেট সময় : ০১:১৭:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭