রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

মারা গেল পৃথিবীর সবচেয়ে ‘বয়সী’ পান্ডা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫১:০৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মারা গেল পৃথিবীর সবচেয়ে ‘বয়সী’ জায়ান্ট পান্ডা ‘বাসি’। ৩৭ বছর বয়সে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফুঝোওয়ের এক চিড়িয়াখানায় পান্ডাটির মৃত্যু হয়েছে।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন বৃহস্পতিবার তার স্মরণে আয়োজিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে।

সাধারণত একটি পান্ডা সর্বোচ্চ ২০ বছর বাঁচে, বাসি প্রায় দ্বিগুণ আয়ু লাভ করেছে মানুষের হিসেবে তাকে শতবর্ষী বলা যায়। ৪-৫ বছর বয়সে ‘বাসি’ উপত্যকা থেকে উদ্ধার করা এই পান্ডাটির নাম রাখা হয় উপত্যকাটির নামেই।

ফুঝোওয়ের স্ট্রেইটস জায়ান্ট পান্ডা রিসার্চ অ্যান্ড এক্সচেঞ্জ সেন্টারের এক কর্মকর্তা জানান, আমরা গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে বাসি ৩৭ বছর বয়সে মারা গেছে। সে দেশে ও বিদেশে ছিল বন্ধুত্বের দেবদূত। তিনি বলেন, বাসির অনুপ্রেরণায় ১৯৯০ সালের এশিয়ান গেমসের মাসকট তৈরি করা হয়েছিল।

জায়ান্ট পান্ডা চীনের প্রতীক বলে বিবেচিত এবং খুব সংরক্ষিত। দশকব্যাপী সংরক্ষণ কার্যক্রম শেষে বিপন্ন প্রাণীর তালিকা থেকে পান্ডার নাম অপসারিত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

মারা গেল পৃথিবীর সবচেয়ে ‘বয়সী’ পান্ডা !

আপডেট সময় : ১১:৫১:০৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭