শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

পাকিস্তানি ক্রিকেটারদের সমালোচনায় আফ্রিদি !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৯:১৯ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। উত্তরসূরিদের সময়ের সেরা তারকা বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সকে ছাপিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে বলেছেন পাকিস্তানের এক সময়কার তারকা এই অলরাউন্ডার। তার মতে, কোহলি, ডি ভিলিয়ার্সরাই তরুণ পাক ক্রিকেটারদের টার্গেট হওয়া উচিত।

সম্প্রতি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানি ক্রিকেট দলের হতাশাজনক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে ৩৬ বছর বয়সী সাবেক অধিনায়কের বক্তব্য, ওরা ধারাবাহিকভাবে ভাল করতে চাইলে লক্ষ্যই বদলাতে হবে। তিনি বলেন, আমার মনে হয়, ছবিটা বদলাবে। নতুন ক্রিকেটাররা আসছে। কিন্তু আগে যে ধরনের প্রতিভাধর ছেলেরা আসত, এখন তেমন দেখা যাচ্ছে না।

তিনি বলেন, আসলে প্রশ্নটা দৃষ্টিভঙ্গি, মানসিকতার। আমাদের ক্রিকেটাররা যেন নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেই সন্তুষ্ট। ওদের লক্ষ্য হওয়া উচিত বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্সের মতো বিশ্বসেরাদের পিছনে ফেলে এগিয়ে যাওয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

পাকিস্তানি ক্রিকেটারদের সমালোচনায় আফ্রিদি !

আপডেট সময় : ০১:০৯:১৯ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭