শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

সঙ্কটে ভারত-বাংলাদেশ টেস্ট !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৭:০৭ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতীয় ক্রিকেট বোর্ডের টালমাটাল অবস্থার মধ্যে সঙ্কটে পড়তে যাচ্ছে আসন্ন ভারত-বাংলাদেশ ম্যাচটি। জানা যায়, ভারত-বাংলাদেশর এ ম্যাচটি হওয়ার কথা ভারতের হায়দরাবাদে। কিন্তু হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের কাছে ম্যাচ আয়োজন করার মতো টাকা নেই।

ইংল্যান্ডের ভারত সফর শেষ হচ্ছে ১ ফেব্রুয়ারি। তার পরই ভারতের উপলের রাজীব গাঁধি আন্তর্জাতিক স্টেডিয়ামে ৮ ফেব্রুয়ারি থেকে  ভারত-বাংলাদেশ টেস্ট শুরু হওয়ার কথা। কিন্তু হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের যা ইঙ্গিত তাতে পাঁচ দিনের ম্যাচ এই মুহূর্তে করার মতো অবস্থায় নেই তারা। যদিও এখনো হাতে সময় আছে। গত অক্টোবরেই দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল রাজ্য সংস্থাগুলোকে পান্ড দিতে পারবে না বিসিসিআই। যে কারণে সমস্যা দেখা দিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও। পরে যদিও সেটা মিটে যায়। তার পর অবশ্য বদলে গেছে অনেক কিছুই। বিসিসিআই’র সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুরাগ ঠাকুরকে। সরিয়ে দেওয়া হয়েছে সচিব অজয় শির্কেকেও। এর মধ্যেই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনও বেঁকে বসেছে। ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ ভারত বনাম ইংল্যান্ডের দুটো চারদিনের ম্যাচ হওয়ার কথা তামিলনাড়ুতে। কিন্তু স্থানীয় কোন কারণে সেটাও করতে পারবে না বলে টিএনসিএ জানিয়ে দিয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

সঙ্কটে ভারত-বাংলাদেশ টেস্ট !

আপডেট সময় : ০১:০৭:০৭ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭