শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

চাপে পরে অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি!

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৪:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এবার ধোনির অধিনায়কত্ব ছাড়া নিয়ে অভিযোগ আনলেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আদিত্য বর্মা। রবিবার তিনি দাবি করেন, মহেন্দ্র সিংহ ধোনি চাপের মুখে পরে এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, এটা তার স্বাভাবিক সিদ্ধান্ত নয়, চাপে পরে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সরাসরি আঙুল তুলেছেন বিসিসিআই’র যুগ্ম সচিব অমিতাভ চৌধুরীর দিকে। তার বক্তব্য অনুযায়ী বিসিসিআই’র পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তার ভবিষ্যতের কী পরিকল্পনা। তাতেই ইঙ্গিতটা বুঝে যান তিনি।

আদিত্য ভর্মার অভিযোগ অমিতাভ চৌধুরী নাকি বিসিসিআই নির্বাচক প্রধান এমএসকে প্রসাদকে ৪ জানুয়ারি ফোন করে ধোনির ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইতে বলেন। সেই মুহূর্তে ধোনি রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের মেন্টর হিসেবে মাঠেই ছিলেন। এই পুরো ঘটনায় নাকি ধোনি মানসিকভাবে হতাশ হয়েই সঙ্গে সঙ্গে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। আদিত্য ভর্মার মতে, ধোনির সঙ্গে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিতাভ চৌধুরীর সম্পর্ক ভাল নয়। এমন কী রঞ্জি সেমিফাইনালে ধোনিকে খেলতে বলা হলে তিনি খেলেনি। আর গুজরাটের কাছে হেরে যেতে হয়। ধোনি মেন্টর হিসেবে দলের সঙ্গেই ছিলেন। তারপরই ৪ জানুয়ারি ক্রিকেট বিশ্বকে অবাক করে এতো বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। সূত্র: আনন্দবাজার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

চাপে পরে অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি!

আপডেট সময় : ০১:০৪:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭