বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না করলে মিয়ানমার দূতাবাস ঘেরাও: জুনাইদ বাবুনগরী !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৩৯:১৩ অপরাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়ন ও গণহত্যা বন্ধ না করলে ঢাকায় অবস্থিত মিয়ানমার দূতাবাস ঘেরাও করা হবে বলে ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরী এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, এ গণহত্যা বন্ধ না করলে ১৯ সেপ্টেম্বর ঢাকার মিয়ানমার দূতাবাস ঘেরাও করা হবে। ২১ সেপ্টেম্বর জাতিসংঘ ও ওআইসি মহাসচিবের কাছে স্মারকলিপি দেয়া হবে। এর আগে ১৬ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ ও গণমিছিলের আয়োজন করা হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, গণহত্যা বন্ধ করতে মিয়ানমারের ওপর কঠোর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। প্রয়োজনে মিয়ানমারের বিরুদ্ধে জিহাদ ঘোষণারও দাবি জানান জুনাইদ বাবুনগরী।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, তা কিছুতেই মেনে নেয়া যায় না উল্লেখ করে জুনাইদ বাবুনগরী আরও বলেন, এ গণহত্যা বন্ধ না হলে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফির নেতৃত্বে আরাকানমুখী (রাখাইন রাজ্য) লংমার্চ করা হবে।

প্রসঙ্গত, রাখাইনের মং তাও এলাকার বিভিন্ন গ্রামে ২৪টি পুলিশ স্টেশনে গত ২৪ আগস্ট রাতে রোহিঙ্গারা হামলা চালায়। রোহিঙ্গা বিদ্রোহীদের এ হামলার পর নতুন করে সেনা অভিযান শুরু হয়। অভিযানে নারী ও শিশুসহ অসংখ্য রোহিঙ্গা নিহত হয়। জীবন বাঁচাতে ইতিমধ্যে দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করছে জাতিসংঘ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না করলে মিয়ানমার দূতাবাস ঘেরাও: জুনাইদ বাবুনগরী !

আপডেট সময় : ০৪:৩৯:১৩ অপরাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭