শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

কোহলিকে বাদ পড়া থেকে বাঁচিয়েছিলেন ধোনি!

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০২:১৫ অপরাহ্ণ, শনিবার, ৭ জানুয়ারি ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বেই ভারতীয় দলে এসেছিলেন বিরাট কোহলি। কুড়ি থেকে ফুল হয়ে ফুটেছিলেন তাঁরই অধীনে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেই কোহলির অধিনায়কত্বে মাঠে নামবেন ধোনি। আগে টেস্টের অধিনায়কত্ব ছাড়লেও অবসর নেওয়ায় কোহলির অধীনে বড় সংস্করণে খেলা হয়নি তাঁর। এ যেন এক দিক বদলের শুরু। এমন একটা মুহূর্তে কোহলি যেন কিছুটা আপ্লুতও। তাঁর কণ্ঠে সাবেক অধিনায়কের প্রতি অগাধ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। নিজেই জানিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে সাবেক এই ভারতীয় অধিনায়ক অনেকবারই তাঁকে বাদ পড়ার হাত থেকে বাঁচিয়েছেন।
২০০৮ সালে ভারতীয় দলে অভিষেক কোহলির। ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে একেবারেই ধারাবাহিক ছিলেন না তিনি। দল নির্বাচনের সময় অনেকবারই তাঁকে বাদ দেওয়ার কথা ভেবেছেন নির্বাচকেরা। প্রতিবারই ধোনির জন্য তিনি টিকে গেছেন দলে। ধোনির কারণে ভারতীয় ক্রিকেটে নিজের অবস্থান শক্ত করতে পেরেছেন বলেই তাঁর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই কোহলির, ‘মহেন্দ্র সিং ধোনি আমার ক্যারিয়ারের শুরুর দিকে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন। আমাকে সুযোগ দিয়েছেন। ভালো ক্রিকেটার হিসেবে গড়ে উঠতে ধোনি আমাকে যথেষ্ট সময় দিয়েছেন। দল থেকে বাদ পড়া থেকে বাঁচিয়েছেন অনেকবারই।’
ধোনির উত্তরসূরি কোহলি। ব্যাপারটা তাঁর জন্য রোমাঞ্চেরই। টেস্টে ইতিমধ্যেই তাঁর কাছ থেকে অধিনায়কত্ব পেয়েছেন। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটের ব্যাপারটি ভিন্ন। সিনিয়র খেলোয়াড় হিসেবে যে খেলোয়াড় তাঁকে গড়ে তুলেছেন, তিনিই তাঁর অধীনে খেলবেন—ব্যাপারটি অন্যরকম অনুভূতিই জাগাচ্ছে কোহলির মনে। তবে এই অনুভূতিতে শ্রদ্ধার কোনো কমতিই নেই, ‘তাঁর জায়গা পূরণ করা বিরাট ব্যাপার। এমএস ধোনি নামটা নিলেই প্রথম আপনার মনে যে শব্দটি আসবে সেটি হলো—অধিনায়ক! তাঁকে অন্যভাবে ভাবাটা খুব কঠিন। আমার কাছে তিনি সব সময়ই অধিনায়ক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

কোহলিকে বাদ পড়া থেকে বাঁচিয়েছিলেন ধোনি!

আপডেট সময় : ০৭:০২:১৫ অপরাহ্ণ, শনিবার, ৭ জানুয়ারি ২০১৭