বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

ঢাকার আলোচিত জঙ্গি আস্তানার বাড়ির মালিক ঝিনাইদহের বাসিন্দা!

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:১১:৪২ অপরাহ্ণ, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঢাকার মিরপুরে দারুস সালামে জঙ্গি নেতা আব্দুল্লাহসহ জঙ্গিরা ৬ তলা বিশিষ্ট যে ভবনটিতে ভাড়া থাকত সেই ভবন মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ মুন্সির গ্রামের বাড়ি ঝিনাইদহে। জেলার শৈলকুপা উপজেলার ৫নং কাচেরকোল ইউনিয়নের বিত্তিদেবী রাজনগর গ্রামে তার বাড়ি। এখানে রয়েছে তার টিনশেড বিশিষ্ট ২টি ঘর । ঢাকার আলোচিত ভবন মালিক হাবিবুল্লাহ বাহার আজাদের গ্রামের বাড়ির সাথেই রয়েছে একটি মাদ্রাসা। গত বছর ৬ লক্ষাধীক টাকা ব্যয়ে নূর-ই-জাহান নামের এ মাদ্রসা প্রতিষ্ঠা করেছে হাবিবুল্লাহ বাহার আজাদ। এ সব তথ্য জানান গ্রামের মানুষ। শৈলকুপার বিত্তিদেবী রাজনগর গ্রামের হাবিবুল্লাহ বাহার আজাদ সম্পর্কে স্থানীয়রা আরো জানায়, আজাদ ঢাকায় টিএন্ডটি অফিসে চাকুরী করেন। ঈদসহ বছরে দু একবার নিজের গাড়িতে চেপে বেড়াতে আসেন। স্ত্রীসহ সাব্বির ও সিনিগ্ধা নামে তার দুই ছেলে মেয়ে রয়েছে। প্রতিবেশী জাফর আলী, আন্না শেখ সহ কয়েকজন জানান, হাবিবুল্লাহ বাহার আজাদ খুব কম সময়ের জন্য এলাকাতে আসেন। তার ঢাকার বাসাতে জঙ্গির খবরে গ্রামবাসি বিষ্মিত হয়েছেন।

তারা জানায়, হাবিবুল্লাহ বাড়ির সাথে ৬ লাখ টাকা ব্যয়ে একটি মাদ্রাসা করেছেন। বাড়ির কেয়াটেকার আব্দুল কাদের জুলহাস জানান, গ্রামের বাড়ি সহ এলাকাতে ১৫বিঘার বেশী সম্পত্তি রয়েছে তার। বাড়ি ও এসব সম্পত্তি, মাদ্রাসা দেখাশোনা করেন তিনি । বাড়িতে কেউ না থাকলেও ইদের আগে তার মা নুর জাহান বেগমকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। আব্দুল কাদের জুলহাসের ভাষ্য মতে ঢাকায় তার মালিকের ভবনে আব্দুল্লাহ নামের যে জঙ্গি নিহত হয়েছে সে দীর্ঘ কয়েক বছর বাসা ভাড়া নিয়ে রয়েছে। তারা তাকে সৌখিন কবুতর ব্যবসায়ী হিসাবে জানতো। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন ঢাকার মিরপুরে হাবিবুল্লাহ বাহার আজাদ মাঝে মধ্যে তার ঐ ভবনে খাসি জবাই করে বিভিন্ন ধরনের মানুষ কে আপ্যায়ন করত। সেখানকার এক এমপির সাথে সখ্যতা রয়েছে এ ভবন মালিকের। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগির হোসেন জানান, আমরাও বিভিন্ন ভাবে শুনতে পাচ্ছি ভবন মালিকের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার বিত্তিদেবী রাজনগর গ্রামে। তবে এখনও পর্যন্ত সরকারী ভাবে কোন তথ্য থানাতে আসেনি। মঙ্গলবার টিভিতে র‌্যাবের এই অভিযান ও ভবন মালিক হাবিবুল্লাহ বাহার আজাদের আটকের খবরে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

ঢাকার আলোচিত জঙ্গি আস্তানার বাড়ির মালিক ঝিনাইদহের বাসিন্দা!

আপডেট সময় : ০৮:১১:৪২ অপরাহ্ণ, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭