বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

আমরা সংঘাত এড়িয়ে যেতে চাই: মির্জা ফখরুল !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৬:৪২ অপরাহ্ণ, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমরা সংঘাত এড়িয়ে যেতে চাই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের এই সরকারের প্রতি আস্থা নেই। আমিই সব- এই দাম্ভিকতা পরিহার করতে হবে।

তিনি বলেন, সত্যিকার অর্থেই একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে আগামী নির্বাচন হোক- সেটা আমরা চাই, সিরিয়াসলি চাই। আমরা কখনোই চাই না যে, সেই অতীতের পুনরাবৃত্তি হোক। আমরা এখনই সংঘাতে যেতে চাই না। সংঘাত এড়িয়ে যেতে চাই। আজ উত্তরার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা বরাবরই বলে এসেছি, নির্বাচনের আগে সংসদ ভাঙতেই হবে। এর তো বিকল্প নেই। ৩০০ জনের সংসদ নির্বাচনের সময়ে ৬০০ জনের সংসদ থাকবে- এটা একটা হাস্যকর ঘটনা। তিনি বলেন, ক্ষমতাসীনরা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে থাকেন, দেশের ভালো চান, কল্যাণ চান, গণতান্ত্রিক হয়ে থাকেন, গণতন্ত্রে বিশ্বাস করেন -তাহলে তাদের কথা বলা-সংলাপ করা খুব জরুরি।

রোহিঙ্গা ইস্যুতে বিএনপির মহাসচিব বলেন, মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া উচিত। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারকে জাতিসংঘকে অবহিত করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

আমরা সংঘাত এড়িয়ে যেতে চাই: মির্জা ফখরুল !

আপডেট সময় : ০৫:৪৬:৪২ অপরাহ্ণ, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭