বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মিরপুর টেস্টে সাকিবের স্প্রিং ঘুর্নিতে ২১৭ রানেই অলআউট অস্ট্রেলিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:০০:০৫ অপরাহ্ণ, সোমবার, ২৮ আগস্ট ২০১৭
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চা বিরতিতে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও ফিরে এসেই অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হানলেন সাকিব। ব্যক্তিগত ২৫ রানে কামিন্সকে বিদায় জানালেন তিনি।

এর পর ফেরালেন জস হ্যাজলউডকেও। আর এর সুবাদে ২১৭ রানেই অলআউট হয়েছে সফরকারীরা। বাংলাদেশ পেয়েছে ৪৩ রানের লিড।

এর আগে গ্লেন ম্যাক্সওয়েলকে (২৩) মুশফিকুর রহিমের স্ট্যাম্পিংয়ের শিকার বানিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাকিব। ১৪৪ রানে অষ্টম উইকেট হারায় অজিরা। মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই ম্যাথু ওয়েডকে (৫) এলবিডব্লুর ফাঁদে ফেলে তৃতীয় শিকারে পরিণত করেন মেহেদি হাসান মিরাজ।

প্রথম সেশনের শেষ ওভারে (৩৬তম) ওপেনার ম্যাট রেনশকে (৪৫) স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে অজিদের ষষ্ঠ উইকেটের পতন ঘটান সাকিব। একরাশ স্বস্তিই পান সৌম্য। তাইজুলের করা আগের ওভারেই যে সহজ ক্যাচ মিস করে ফেলেছিলেন। সাকিবের বলেও প্রথম চান্সে পারেননি। বল উপরে ওঠাতেই মেলে রক্ষা।

সোমবার (২৮ আগস্ট) দ্বিতীয় দিনের শুরুতেই স্টিভেন স্মিথের (৮) উইকেট দিয়ে মূল্যবান ব্রেকথ্রু এনে দেন মিরাজ। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন অজি অধিনায়ক। দলীয় ৩৩ রানে চার উইকেট হারিয়ে সাবধানী ব্যাটিংয়ে দলের হাল ধরেন রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব। হ্যান্ডসকম্বকে (৩৩) এলবিডব্লুর ফাঁদে ফেলে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান তাইজুল। এ জুটি থেকে আসে ৬৯।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

মিরপুর টেস্টে সাকিবের স্প্রিং ঘুর্নিতে ২১৭ রানেই অলআউট অস্ট্রেলিয়া !

আপডেট সময় : ০৪:০০:০৫ অপরাহ্ণ, সোমবার, ২৮ আগস্ট ২০১৭