বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বার্সাকে বিশাল ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০২:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিষেধাজ্ঞার কারণে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো, প্রথম একাদশে নাই গ্যারেথ বেল ও ইসকো; কিন্তু জিদানের দল ঠিকই উড়িয়ে দিল বার্সেলোনাকে। দ্বিতীয় লেগে ২-০ গোলের ব্যবধান আর দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের বিশাল ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পরাজিত করে স্প্যানিশ সুপার কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ।

গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে ছাড়াই খেলতে নামা রিয়ালের জয়ের নায়ক আসেনসিও।

বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে বার্সেলোনা পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদের কাছে। বার্সার অগোছালো ফুটবলের বিপরীতে রিয়ালের গোছালো দুরন্ত ফুটবলশৈলিতে মুগ্ধ হয়েছে মাঠ ও মাঠের বাইরে থাকা কোটি দর্শক।

প্রথম লেগের নির্ধারিত সময়ের শেষ মিনিটে চমৎকার এক গোলে জয় নিশ্চিত করেন আসেনসিও। ঘরের মাঠে জালের দেখা পেতে সময় নেন মাত্র চার মিনিট। প্রায় ৩০ গজ দূর থেকে তার আচমকা শট যে জালে ঢুকতে পারে তা যেন ভাবতেই পারেননি সামান্য এগিয়ে থাকা মার্ক আন্ড্রে টের স্টেগেন, জায়গা থেকে একচুল নড়েননি তিনি। এই নিয়ে টানা ৬৮টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলো রিয়াল। সবশেষ গত বছর এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছিল ইউরোপের সফলতম ক্লাবটি।

দীর্ঘদিন ধরেই মাঝমাঠ ও রক্ষণ নিয়ে ভুগছে বার্সেলোনা। সেই সুযোগে বাঁ-দিক থেকে মার্সেলো ছয় গজ বক্সে করিম বেনজেমাকে পাস দেন। তার ঠিক পিছনেই ছিলেন সামুয়েল উমতিতি; কিন্তু তিনি যেন কিছু বুঝতেই পারলেন না, বল ধরে জায়গা বানিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ফরাসি স্ট্রাইকার।

প্রথমার্ধে লিওনেল মেসির দুটি একক প্রচেষ্টা ছাড়া অতিথিরা তেমন কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি। অষ্টাদশ মিনিটে দুজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে পড়লেও শট নিতে পারেননি। খানিক পরেই বাঁ-দিক থেকে গোলমুখে বল বাড়িয়েছিলেন; কিন্তু সময় মতো ঠিক জায়গায় যেতেই পারেননি অনুজ্জ্বল সুয়ারেস।

বিরতির পর কিছুটা গোছানো বার্সার দেখা মেলে। ৫৩তম মিনিটে ব্যবধান কমতেও পারতো; কিন্তু দুজনের ফাঁক গলে ডি-বক্সে ঢুকে মেসির নেওয়া কোনাকুনি শট ক্রসবারে লাগে। দুই মিনিট পর বেনজেমার কোনাকুনি শট টের স্টেগেনের কাঁধে লেগে বাইরে চলে যায়।

৭১তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও দুর্বল শট নেন সের্হিও রবের্তো। কেইলর নাভাসের গায়ে লেগে আসা বলে জোরালো শট নিলেন মেসি, ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। ফিরতি বলে সামনে ঝাঁপিয়ে হেড করেন সুয়ারেস, বল লাগে পোস্টে।

এ বছরে এই নিয়ে চতুর্থ এবং ২০১৭-১৮ মৌসুমে দ্বিতীয় শিরোপা জিতলো রিয়াল। এ মাসের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছিল মাদ্রিদের ক্লাবটি।

রিয়ালের এটা দশম স্প্যানিশ সুপার কাপ। ২০১২ সালে বার্সেলোনাকে হারিয়েই আগেরটা জিতেছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

বার্সাকে বিশাল ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল !

আপডেট সময় : ১২:০২:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭