শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

হোয়াইটওয়াশ: ৪ রেটিং পয়েন্ট হারালো বাংলাদেশ

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৯:৫১ অপরাহ্ণ, রবিবার, ১ জানুয়ারি ২০১৭
  • ৮২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দীর্ঘ ২৮ মাস পর আবারও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। আর কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ায় বাংলাদেশ ওয়ানডে র‌্যাংকিংয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে ৯৫ পয়েন্ট নিয়ে সাতে থাকা বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯১।
আইসিসি এখনও বাংলাদেশের রেটিং পয়েন্ট ঘোষণা করেনি। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে আইসিসি এক ইমেইলে জানিয়েছিল, বাংলাদেশ যদি ৩-০ ব্যবধানে সিরিজ হারে তাহলে ৪ রেটিং পয়েন্ট হারাবে। আর ৪ রেটিং পয়েন্ট হারানোয় পাকিস্তানের খুব কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ।
ওয়ানডে র‌্যাংকিংয়ে আটে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৯। বাংলাদেশের থেকে মাত্র ২ রেটিং পয়েন্ট পিছিয়ে তারা। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার সঙ্গে ৫টি ওয়ানডে খেলবে পাকিস্তান। আর সিরিজ জিতে বাংলাদেশকে টপকে যাওয়ার সম্ভাবনা থাকবে পাকিস্তানের। পাকিস্তানের পর নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৬।
উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে হলে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে। আর না পারলে ২০১৮ সালে আইসিসি সহযোগী দেশের সঙ্গে কোয়ালিফাইং ম্যাচ খেলে বিশ্বকাপের টিকিট পেতে হবে বাংলাদেশকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

হোয়াইটওয়াশ: ৪ রেটিং পয়েন্ট হারালো বাংলাদেশ

আপডেট সময় : ০২:২৯:৫১ অপরাহ্ণ, রবিবার, ১ জানুয়ারি ২০১৭