বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সিএসআর কার্যক্রমে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান:অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিএসআর কার্যক্রমে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশের বেসরকারি খাত অনেক দূর এগিয়েছে। এ ছাড়া গত দুই বছরে দেশের অর্থনীতিসহ সামগ্রিক খাতে পরিবর্তন এসেছে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সিএসআর আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিএসআর কার্যক্রম বাড়াতে সবাইকে একটি প্লাটফর্মে আসতে হবে।

এম এ মান্নান বলেন, আর্থিক অন্তর্ভূক্তিমূলক কার্যক্রমকে টেকসই করতে সিএসআর কার্যক্রমে সরকার গুরুত্ব দিচ্ছে। এজন্য একটি নীতিমালা করা হয়েছে। আমাদের বড় সমস্যা সরকারি ও বেসরকারি প্লাটফর্মের সমন্বয়ের অভাব। এটি দূর করতে হবে।

ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, কোম্পানিগুলোকে সিএসআর কার্যক্রমে আরো উন্নতি করতে হবে। কারণ এটি প্রবৃদ্ধি অর্জনে উন্নয়ন সহায়ক হিসেবে কাজ করে।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ (এমসিসিআই) এর ভাইস প্রেসিডেন্ট গোলাম মাঈনউদ্দিন, সিএসআর এশিয়ার আবাসিক পরিচালক সুমাইয়া রশিদ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সিএসআর কার্যক্রমে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান:অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী !

আপডেট সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭