শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বর্ণের দাম আরও চড়া হতে পারে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৫:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৮১৩ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে আবারও স্বর্ণের দিকে ঝুঁকছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (২১ জুলাই) সকালে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৩৫২ দশমিক ১৯ ডলার। ফিউচার মার্কেটে একই দিনে স্বর্ণ বিক্রি হয় ৩ হাজার ৩৫৮ দশমিক ৭০ ডলারে।

বিশ্লেষকদের মতে, ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র যদি কোনো বাণিজ্য চুক্তিতে না পৌঁছায়, তাহলে স্বর্ণের দাম আরও বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৪০০ ডলার বা তারও বেশি হতে পারে।

এর আগে ১২ জুলাই, মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন—ইইউ ও মেক্সিকো থেকে আমদানিতে ১ আগস্ট থেকে শুল্ক আরোপ করা হবে, কারণ বাণিজ্য আলোচনায় এখনো অগ্রগতি হয়নি। এই ঘোষণার পর বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা আবারও বেড়েছে।এদিকে, দেশের বাজারে ৭ জুলাই বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। এখনো সে দামেই স্বর্ণ কেনাবেচা চলছে।

বর্তমানে স্বর্ণের ভরিপ্রতি দাম (বাংলাদেশে)

২২ ক্যারেট: ১,৭০,৫৫১ টাকা
২১ ক্যারেট: ১,৬২,৭৯৪ টাকা
১৮ ক্যারেট: ১,৩৯,৫৪৮ টাকা
সনাতন পদ্ধতি: ১,১৫,৩৯১ টাকা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

স্বর্ণের দাম আরও চড়া হতে পারে

আপডেট সময় : ০৮:০৫:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২১ জুলাই ২০২৫