শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

যেখানে মোবাইলের দিকে তাকিয়ে রাস্তা পার হলেই জরিমানা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৭:৩৩ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাস্তা পার হতে গিয়ে কাউকে যদি মোবাইল ফোনে টেক্সট পাঠাতে কিংবা ফোনের দিকে তাকিয়ে হাঁটতে দেখা যায়, তাহলে দিতে হবে জরিমানা। দুর্ঘটনা কমাতে নতুন আইন পাসের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের হনলুলু রাজ্য।

বিশ্বের এই প্রথম যুক্তরাষ্ট্রের কোন শহরে মোবাইল ফোন বা কোন ধরণের ডিজিটাল যন্ত্র দেখতে দেখতে রাস্তা পারাপার নিষিদ্ধ করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, প্রথমবার ধরা পড়লে পনের থেকে পঁয়ত্রিশ ডলার জরিমানা করা হবে। কিন্তু একই অভিযোগে বারবার ধরা পড়লে জরিমানার পরিমাণ ৯৯ ডলার পর্যন্ত বেড়ে যাবে। তবে, কেউ যদি প্রমান দিতে পারে যে ঐ সময়ে জরুরি ফোন ধরেছে, কিংবা জরুরি প্রয়োজনে মেসেজ পাঠাচ্ছিল, তাহলে অব্যাহতি পাবে সে। আসছে অক্টোবর থেকে চালু হবে এই নিয়ম।

কর্তৃপক্ষ আরও বলছে, রাস্তা পারাপারের সময় অনেকেই ফোনে কথা বলে। কেউ আছে ফোনে টেক্সট পাঠাতে পাঠাতে কিংবা ফোনের দিকে তাকিয়ে রাস্তা পার হয়। কর্তৃপক্ষ একে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহত হবার অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেফটি কাউন্সিলের হিসেব অনুযায়ী ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মোট এগারো হাজার একশ মানুষ মোবাইল হাতে রাস্তা পার হতে গিয়ে আহত হয়েছেন। যদিও সমালোচকেরা বলছেন সরকার অতিরিক্ত কড়াকড়ি করছে।

হনলুলুর মেয়র কার্ক কাডওয়েল বলছেন, মানুষজনের ‘কমনসেন্স’ বা সাধারণ বোধবুদ্ধি একেবারেই নেই।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো অঙ্গরাজ্যের তুলনায় এই শহরে বেশি মানুষ মোবাইল ব্যবহার করতে গিয়ে রাস্তায় দুর্ঘটনার শিকার হয়।

সূত্র: বিবিসি বাংলা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

যেখানে মোবাইলের দিকে তাকিয়ে রাস্তা পার হলেই জরিমানা !

আপডেট সময় : ০১:১৭:৩৩ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭