মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার: নসরুল হামিদ !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৫:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সরকার ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গতকাল শনিবার মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ‘এনার্জি সিনারিও অ্যান্ড প্রোসপেক্ট অ্যান্ড পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্যমাত্রা অর্জনে জ্বালানি শক্তি ও খনিজ সম্পদের ব্যবহার উলেখ্যযোগ্য ভূমিকা রাখবে।

নসরুল হামিদ বলেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গোপসাগর এলাকায় নতুন সমুদ্র সীমানা নির্ধারণ করা হয়েছে। এ এলাকায় প্রাকৃতিক গ্যাসসহ নানা খনিজ সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের পেট্রোলিয়াম ও মাইনিং প্রকৌশলীগণ তাদের যথাযথ জ্ঞান ও মেধা প্রয়োগের মাধ্যমে এ সম্পদকে জ্বালানি খাতে ব্যবহার করতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অনুষ্ঠানে এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আবুল খায়ের, শিক্ষাবিদ, পেশাজীবী, জ্বালানি উদ্যোক্তা এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার: নসরুল হামিদ !

আপডেট সময় : ১০:৫৫:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭