বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা

ঝিনাইদহে স্ট্রবেরী চাষে অধিক মুনাফা অর্জনে আশার আলো

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:৫২:২৭ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৮৬১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহে সুস্বাদু স্ট্রবেরী উৎপাদিত হচ্ছে। সদর উপজেলা ও কালীগঞ্জে চাষীরা পরীক্ষামূলক স্ট্রবেরীর চাষ শুরু করেন। কালীগঞ্জ উপজেলার স্বপন জানান, জাফর বীজ ভান্ডারের সহযোগিতায় মুনসেন কোম্পানীর কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে জয়পুরহাট থেকে তিনি স্ট্রবেরীর চারা সংগ্রহ করেন। প্রতিটি চারা ২০টাকা দরে ক্রয় করে ১৭ শতক জমিতে প্রায় ৩ হাজার চারা রোপন করেছেন। চাষাবাদ, চারা রোপন, পানি সেঁচ, ক্ষেতের বেড়াসহ পরিচর্যায় ১৭ শতকে প্রায় ৮৫ হাজার টাকা খরচ হয়েছে। মৌসুমে প্রতিটি গাছ থেকে প্রায় ১০/১২টি ফল পাওয়া যায়। তিনি আরো জানান, এবারের ফল থেকে চারা তৈরী করবেন। আগামী মৌসুমে নিজের উৎপাদিত চারা দিয়ে ২/৩ বিঘা জমিতে স্ট্রবেরী চাষ করবেন। সময় মতো চাষ করলে অন্য ফসলের তুলনায় অধিক মুনাফা অর্জন করতে পারবেন বলে তিনি আশাবাদী। স্বপন জানান, মৌসুমের প্রথম দিকে প্রতি কেজি স্ট্রবেরী ৬০০-৭০০ টাকায় বিক্রি করা সম্ভব।

সদর উপজেলার স্ট্রবেরী চাষ দেখাদেখি অনেকে স্ট্রবেরী চাষে আগ্রহ দেখাচ্ছেন। ভবিষ্যতে আরো বড় পরিকল্পনা নিয়ে কাজ করার লক্ষ্যে স্ট্রবেরি নার্সারী করার পরিকল্পনা আছে এলাকার চাষীদের। স্ট্রবেরীর নার্সারী এলাকার বেকার যুবকদের কৃষিকাজে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্য চাষীরা। ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক জানান, চাষীরা স্ট্রবেরী চাষে এগিয়ে আসলে উপজেলা কৃষি অফিস চাষীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। স্ট্রবেরী ফল চাষের কারণে অচিরেই এলাকার অর্থনৈতিক পরিবর্তন ঘটবে। স্বুস্বাদু ও পুষ্টিকর এ ফলটির চাহিদা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। তাছাড়া সরকারি সহযোগিতা পেলে, এ ফলটি বিদেশেও রপ্তানি করা সম্ভব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের

ঝিনাইদহে স্ট্রবেরী চাষে অধিক মুনাফা অর্জনে আশার আলো

আপডেট সময় : ০৫:৫২:২৭ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭