মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বিএনপির নেতাদের কাল্পনিক ও উদ্ভট মামলায় নাজেহাল করছে সরকার: মির্জা ফখরুল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৯:৫৫ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে অভিযোগ করে বলেছেন, বিএনপির নেতাকর্মীদের নামে ক্ষমতাসীনরা নতুন নতুন কাল্পনিক ও উদ্ভট মামলা দায়েরের মাধ্যমে নাজেহাল করছে। জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক এই ধরনের হীন অপকর্মের উদ্দেশ্যই হচ্ছে রাষ্ট্রক্ষমতা হাতছাড়া না করা।

গত বুধবার রাতে ফেনী জেলাধীন পরশুরাম পৌর যুবদলের প্রচার সম্পাদক মো. আলাউদ্দিনকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে আরও বলেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েই আলাউদ্দিন গ্রেফতার হয়েছেন। বর্তমান শাসকগোষ্ঠী এ দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে প্রায় প্রতিদিনই নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে।

মির্জা ফখরুল আলাউদ্দিনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

বিএনপির নেতাদের কাল্পনিক ও উদ্ভট মামলায় নাজেহাল করছে সরকার: মির্জা ফখরুল !

আপডেট সময় : ১১:১৯:৫৫ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭