মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

জনগণের সেবক হিসেবে দেশ এবং দেশের জনগণের সেবা করুন : রাষ্ট্রপতি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৯:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, বিশেষ আমলাতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করে প্রকৃত জনগণের সেবক হিসেবে দেশ এবং দেশের জনগণের সেবা করুন।

তিনি গতকাল বুধবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বিভাগ ও জেলার প্রশাসনিক প্রধানদের প্রতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান যুগে প্রশাসনকে হতে হবে গণমুখি ও উন্নয়নভিত্তিক এবং অতপর আমলাদের সেকেলে ধরনের আমলাতান্ত্রিক মনোভাব ত্যাগ করা প্রয়োজন।

রাষ্ট্রপতি বিশেষভাবে ডিসিদের প্রতি গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত স্কুল পরিদর্শন এবং শিশুদের মধ্যে একটু একটু করে দেশ প্রেমের ধারণা ও মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তোলার আহ্বান জানান। তিনি বিভাগীয় কমিশনার ও ডিসিদের প্রতি ভীতি, লোভ ও অনুরাগ অথবা বিভাগের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনেরও আহ্বান জানান।

এর আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোসাম্মৎ নাজমুনারা খানম এবং নওগাঁর জেলা প্রশাসক ড. এম আমিনুর রহমান। রাষ্ট্রপতির সচিববৃন্দ, সকল বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

জনগণের সেবক হিসেবে দেশ এবং দেশের জনগণের সেবা করুন : রাষ্ট্রপতি !

আপডেট সময় : ১১:৪৯:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭