মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মওদুদের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৬:৪৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাটি চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দেয় আদালত। আদালতে ব্যারিস্টার মওদুদ আহমেদ তার নিজের পক্ষে শুনানি করেন। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

হাইকোর্টের আদেশে বিচারিক আদালতে চলমান মামলাটি অন্য আদালতে স্থানান্তরের নির্দেশ প্রদান করে আগামী ৬ মাসের মধ্যে এ মামলা নিষ্পত্তি করতে বলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় জ্ঞাত আয় বহির্ভূতভাবে ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগ আনে দুদক। গত ২১ জুন মওদুদের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ) করে এ মামলার বিচার শুরু করেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ ইমরুল কায়েসের আদালত।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

মওদুদের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে !

আপডেট সময় : ১১:৪৬:৪৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭