মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সামনে নির্বাচন, এ সময় সন্ত্রাসীরা প্রস্তুতি নেয় : বিজিবি মহাপরিচালক !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৯:১৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, সামনে নির্বাচন। এ সময় সন্ত্রাসীরা প্রস্তুতি নেয়। এটা অস্ত্র আসার মৌসুম। গরুর সাথে অস্ত্র চোরাচালান হয়। আমাদেরও প্রস্তুত থাকতে হবে।

গতকাল বুধবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তে বিজিবির ৫৯ ব্যাটালিয়ন আয়োজিত ‘সীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

গরু চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বিপুল পরিমাণ গরু পালিত হয়। ওই সব গরু তাদের দিতেই হবে। আমরাও চাই গরু আসুক। কিন্তু বাংলাদেশি রাখালরা যেন সীমান্ত অতিক্রম করে গরু আনতে না যায়। শূন্যরেখা থেকে গরু নিয়ে আসে। রাখালদের করিডোরের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সীমান্তে কেউ হত্যার শিকার হলে করিডোর বন্ধ করে দিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ আলী, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামসহ বিজিবি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

সীমান্ত অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা দেবে বিজিবি পরিচালিত সীমান্ত ব্যাংক- এ আশ্বাস দিয়ে বিজিবি মহাপরিচালক আরো বলেন, সরকার সীমান্ত সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ সড়ক নির্মিত হলে এ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

তিনি সীমান্তে অস্ত্র, মাদক চোরাচালান ও নারী-শিশু পাচার বন্ধে প্রশাসনসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

সামনে নির্বাচন, এ সময় সন্ত্রাসীরা প্রস্তুতি নেয় : বিজিবি মহাপরিচালক !

আপডেট সময় : ১১:৩৯:১৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭