মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এখন আর সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই : ওবায়দুল কাদের !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩১:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এখন আর সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সহায়ক সরকার তো থাকবেই। শেখ হাসিনার সরকার সহায়ক সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সহায়তা দেবে।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নির্বাচনও নিরপেক্ষ হবে। সরকারের এখান দায় দায়িত্ব যেটা, সেটা নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।

গতকাল বুধবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপির রাজনৈতিক এজেণ্ডা কোনো কর্মসূচি ঠিক থাকছে না। বেগম খালেদা জিয়া ঈদ পরবর্তী দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। সেই আন্দোলন এখন লন্ডনে স্বেচ্ছায় নির্বাসনে।

এসময় মন্ত্রীর সাথে ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্ষার বৃষ্টিপাতকে সড়কের ক্ষতির কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রবল বর্ষণে মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের দায়িত্ব সড়ক ব্যবহার উপযোগী রাখা। কোনভাবে রাস্তা বন্ধ থাকবে না। মন্ত্রী এজন্য প্রয়োজনে প্রকৌশলীদের ২৪ ঘণ্টা রাস্তায় থাকার নির্দেশ দেন।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

এখন আর সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই : ওবায়দুল কাদের !

আপডেট সময় : ১১:৩১:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭