মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নিন্মচাপের প্রভাবে আরও দুইদিন বৃষ্টি অব্যাহত থাকবে !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৯:১৮ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিন্মচাপের প্রভাবে রাজধানীসহ সারা দেশে অনবরত মাঝারি থেকে ভারি বর্ষণ হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে, রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, আগামী দুইদিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। সেইসঙ্গে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, এখন বর্ষা মৌসুম চলছে। স্বাভাবিকভাবেই সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, এই স্পেলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

অন্যদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে দেখানো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত তুলে নেয়া হয়েছে।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

নিন্মচাপের প্রভাবে আরও দুইদিন বৃষ্টি অব্যাহত থাকবে !

আপডেট সময় : ০১:৪৯:১৮ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭