মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সংলাপ শুরু হতে পারে আগামী মাসে : সিইসি নুরুল হুদা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২২:৪৯ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজনৈতিক দলগুলোর সাথে আগামী মাসের মাঝামাঝি অথবা তৃতীয় সপ্তাহে সংলাপের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, এখনও পর্যন্ত কোনো দল নির্বাচনে অংশ গ্রহণ না করা সম্পর্কে কিছু বলেনি। আশা করছি সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সকলের সহযোগিতা কামনা করে সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারের শপথ নিয়েই দায়িত্ব গ্রহণ করেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়ার একটি বাড়িতে পঞ্চমবারের মতো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্ধোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, এবারের ভোটার তালিকা হালনাগাদে কোনো বিতর্কের সুযোগ নেই। কারণ আঙ্গুলের ছাপ এবং চোখের কণিকা গ্রহণ করা হবে। সেই সাথে দেয়া হবে স্মার্ট ভোটার কার্ড।

এর আগে টাউনহলের তারেক স্মৃতি অডিটরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি কে এম নুরুল হুদা বলেন, গণতান্ত্রিক পন্থায় যে আইন আমাদের রয়েছে সেই আইনের আলোকেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কারও সাথে কখনো কোনোভাবে আপোষ করবে না নির্বাচন কমিশন। গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন, তাই সুষ্ঠুভাবে গ্রহণযোগ্য উপায়ে নির্বাচন করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তারই প্রথম শর্ত সঠিকভাবে ভোটার তালিকা প্রস্তুত করা। যা ইতিমধ্যে শুরু হয়েছে।

নির্বাচন কমিশনারের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুসহ প্রমুখ।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

সংলাপ শুরু হতে পারে আগামী মাসে : সিইসি নুরুল হুদা !

আপডেট সময় : ১১:২২:৪৯ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭