মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১০:০২ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সারাদেশে নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।গতকাল মঙ্গলবার থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে চলবে ৯ আগস্ট পর্যন্ত। গতকাল সকাল ১১টায় ময়মনসিংহের টাউনহলের তারেক স্মৃতি মিলনায়তনে ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা ও ৪ কমিশনার।

এর আগে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ শুরু করা হচ্ছে। ৯ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহের এ কাজ চলবে। ২০১৭ সালের ভোটার তালিকা হালনাগাদে প্রায় ৩৫ লাখ নতুন ভোটার যুক্ত হতে পারে।

এ ব্যাপারে মোহাম্মদ আবদুল্লাহ আরো বলেন, ২০১৮ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ হবে এবং যারা বিভিন্ন কারণে ভোটার হতে পারেননি কেবল তাদের ভোটার করা হবে। এ ধাপে ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে।

তবে রোহিঙ্গা অধ্যুষিত ৪ জেলার ৩০টি উপজেলায় বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। এসব উপজেলা গুলো হচ্ছে- কক্সবাজার সদর, চকোরিয়া, টেকনাফ, রামু, পেকুয়া, উখিয়া, মহেশখালী ও কুতুবদিয়া, বান্দরবান সদর, রুমা, থানচি, বোয়াংছড়ি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি, রাঙামাটি সদর, লংগদু, রাজস্থলী, বিলাইছড়ি, কাপ্তাই, বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল এবং চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালী। এ ছাড়া ১৯ জেলার ৬৫ উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত করেছে কমিশন।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু !

আপডেট সময় : ১১:১০:০২ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭