সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে না বিএনপি : খন্দকার মোশাররফ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫২:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি ও দেশের মানুষ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে নাগরিক প্রত্যাশা শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপি ও দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করে না। আগামী সংসদ নির্বাচনে যদি তিনি ক্ষমতায় থাকেন তাহলে সে নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হবে না। ২০১৪ সালের মতো এ নির্বাচন প্রহসন হবে।

এসময় তিনি নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি জানিয়ে বলেন, জনগণ ভোট দিতে চায়, এটা বড় কোনো দাবি নয়, এটা আমাদের অধিকার। নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি এ দেশের জনগণের দাবি। এ দাবির প্রেক্ষিতে আমাদের একটি দায়িত্ব আছে। তাই আমাদের নেত্রী লন্ডন থেকে ফিরে এসে নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের একটি রুপরেখা দেবেন এবং আমাদের বিশ্বাস সেই প্রস্তাব সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে। কারো পক্ষেও নয় বিপক্ষেও নয়। জনগণের প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে লেভেলপ্লেইং ফিল্ড তৈরি করুন।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে না বিএনপি : খন্দকার মোশাররফ !

আপডেট সময় : ১১:৫২:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭