সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্লাষ্টিক শিল্পের প্রসারে ঝিনাইদহ থেকে উধাও হচ্ছে বাঁশ ও বেতের তৈরী সামগ্রী

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:২১:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,প্রতিনিধি ঝিনাইদহঃ  দেশে এক সময় বাঁশ ও বেতের তৈরী নানা সামগ্রীর ব্যাপক চাহিদা ছিল কিন্তু দিন দিন সেই চাহিদার স্থানটি চলে যাচ্ছে সহজলভ্য প্লাষ্টিক পন্যের দখলে। এক দিকে বাঁশ ও বেতের উৎপাদন কমে যাওয়া অন্য দিকে ক্রমবর্ধমান প্লাষ্টিক শিল্পের প্রসার এর অন্যতম কারন। তাছাড়া ঝিনাইদহ জেলায় কোন প্রতিষ্ঠান থেকেই বাঁশ ও বেত উৎপাদনে সংশ্লিষ্ট কৃষকদের কোন পরামর্শ বা উৎসাহ দেয় না। ফলে নানা কারনেই ঝিনাইদহ থেকে বাঁশ ও বেতের শিল্পটি হারিয়ে যাচ্ছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে এক সময় বাঁশ ও বেতের বিভিন্ন সামগ্রী তৈরীর সঙ্গে বহু মানুষ জড়িত ছিল। বর্তমানে অনেকেই অন্য পেশা বেছে নিতে বাধ্য হচ্ছেন ।

অনেকেই তাদের পূর্ব পুরুষের এ পেশা আকড়ে ধরে রাখার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন ফলে মানবতার জীবনে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্টরা জানান, এক সময় ঘরবাড়ী তৈরী করতে ৪০/৫০ টা বাঁশ ব্যবহার হতো এখন বাড়ী তৈরী করতে বাঁশের জায়গা দখল করে নিয়েছে সিমেন্টের খুটি। শৈলকুপার ঋষি পাড়ার হরেন দাস জানান, ১টা তল্লা বাঁশ কিনতে ৮০/৯০ টাকা লাগে কিন্তুু পাওয়া দুস্কর। একটা বাঁশ দিয়ে ৭/৮ টা কুলা তৈরী হয়। প্রতি কুলা ৫০ টাকা বিক্রয় হয় তিনি জানান। পরিকল্পিত ভাবে বাঁশ ও বেতের আবাদ না হলে ভবিষ্যতে এই কুটির শিল্প হারিয়ে যাবে বলেও তিনি জানান।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

প্লাষ্টিক শিল্পের প্রসারে ঝিনাইদহ থেকে উধাও হচ্ছে বাঁশ ও বেতের তৈরী সামগ্রী

আপডেট সময় : ১০:২১:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭