সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য জাতিসংঘের এক মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৩:০৫ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি দেশের পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এক মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের কেন্দ্রীয় জরুরী তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিত সূত্রে এ তথ্য জানানো হয়।

ভূমিধস ও বন্যায় চট্টগ্রাম ও পার্বত্য জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫১ হাজার মানুষকে সহায়তার জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার চাওয়া হলে জাতিসংঘ এই এক মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।

প্রসঙ্গত, গত জুন মাসের মাঝামাঝিতে ভারি বৃষ্টিপাতের কারণে মারাত্মক ভূমিধস ও তীব্র বন্যায় পার্বত্য চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রামে ১৬৬ জনের প্রাণহানি ঘটে এবং বহুসংখ্যক মানুষ আহত হন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক এ ভূমিধসে অনেক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনাসহ সাধারণ মানুষের ব্যাপক সম্পদ হানি ঘটে।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ও বান্দরবান জেলায় সংঘটিত এ ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জাতিসংঘের ‘সের্ফ’ তহবিলের এ অর্থ কাজে লাগবে। মানুষের প্রয়োজনের কিছু অংশ মেটানো যাবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের তিনটি সংস্থা ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউনিসেফ’র মাধ্যমে এ অর্থ প্রদান করা হবে।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য জাতিসংঘের এক মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ !

আপডেট সময় : ১১:১৩:০৫ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭