সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

তফসিল ঘোষণার আগে সরকারি কাজে হস্তক্ষেপের এখতিয়ার নেই : সিইসি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১০:২৪ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকারি কর্মকাণ্ডে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার ইসির নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, তফসিল ঘোষণার পর এটি ইসির এখতিয়ারে আসবে। তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

গতকাল রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়। এসময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সম্প্রতি কয়েকটি দলের একটি ‘চা-চক্রে’ পুলিশি বাধার অভিযোগ উঠার পর সিইসির কাছে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, তফসিল ঘোষণার পরবর্তী ৯০ দিন নির্বাচনী আইন-বিধি অনুযায়ী আমরা কাজ করবো। এ মুহূর্তে সরকার কিভাবে পরিচালিত হবে ও রাজনৈতিক কর্মপরিবেশের বিষয়গুলো আমাদের এখতিয়ারে নয়। সরকারের কর্মকাণ্ডে এখনই কমিশন হস্তক্ষেপ করবে না।

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে করা এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটি ব্যবহারের দরজা আমরা বন্ধ করে দিইনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার পর সরকার সহযোগিতা করলে এর ব্যবহার সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবুদল্লাহ। এতে নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

তফসিল ঘোষণার আগে সরকারি কাজে হস্তক্ষেপের এখতিয়ার নেই : সিইসি !

আপডেট সময় : ১১:১০:২৪ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭